হোমপেজ লোড হচ্ছে…
গেবেখা টেস্টে অস্ট্রেলিয়াকে ইনিংস ও ৩১ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে সমতাও ফিরিয়েছে দক্ষিণ আফ্রিকা।
খেলা ডেস্ক

প্রথম দুই দিনে খেলা হয়েছিল ৪৩ ওভার। এমন টেস্টে ফল বের করতে হলে করতে হতো অবিশ্বাস্য কিছু। সেই কাজটাই করেছিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তাঁর দুর্দান্ত সেঞ্চুরিতে প্রথম ইনিংসে তাঁর দল এমন একটা সংগ্রহ পেয়ে গেছে যে অস্ট্রেলিয়া দুই ইনিংসে মিলিয়েও সেটি পার করতে পারেনি।গেবেখা টেস্টে অস্ট্রেলিয়াকে ইনিংস ও ৩১ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে সমতাও ফিরিয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে ১০৬ রানে ৬ উইকেট হারানোর পর ইয়ানসেনের সঙ্গে ১৩২ ও সাইমন হার্মারের সঙ্গে ১৮৩ রানের জুটি গড়েন বাভুমা।অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে প্রোটিয়ারা ৯ উইকেটে ৪২৫ রানে ইনিংস ঘোষণা করে। প্রথম ইনিংসে ৯৯ রানে অলআউট হয়ে যাওয়ার পর ফলোঅন করতে হয় অস্ট্রেলিয়াকে। আজ দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৫৬ রান নিয়ে শেষদিনে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া।জেতার জন্য দক্ষিণ আফ্রিকার ৬ উইকেট দরকার ছিল, আর ম্যাচ বাঁচাতে অস্ট্রেলিয়ার পুরো দিনটা কাটিয়ে দিতে হতো। এই লড়াইয়ে প্রকৃতিরও একটু সাহায্য পেয়েছিল অজিরা। দিনের প্রথম সেশনের পুরোটা ভেসে যায় বৃষ্টিতে।তবে বাকি দুই সেশনের পুরোটা ব্যাট করে ম্যাচ ড্র করতে পারেনি অস্ট্রেলিয়া। আগের দিন অস্ট্রেলিয়ার আশা হয়ে থাকা ট্রাভিস হেড সেঞ্চুরি পান আজ। তবে ১৯০ বলে ১২১ রান করে তিনি বোল্ড হয়ে যান উইয়ান মুল্ডারের বলে।তাঁর বিদায়ের পর দক্ষিণ আফ্রিকার জন্য বাধা হয়েছিলেন শুধু উইকেটকিপার ব্যাটসম্যান অ্যালেক্স ক্যারি। তবে ৬৯ বলে ৩৭ রান করে অপরাজিত ক্যারিকে রেখেই দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়াকে ২৯৫ রানে অলআউট করে দেয় দক্ষিণ আফ্রিকা। এই ইনিংসে ৪ উইকেট পেয়েছেন কাগিসো রাবাদা।এবার তাহলে থেমেই যাচ্ছেন অ্যান্ডারসন
বস্তুত জীবনানন্দ দাশের কবিতার জাদু, গভীরতা এবং নান্দনিকতাই তাঁকে ‘কবিদের কবি’ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তাঁর কবিতা শুধু পাঠের জন্য নয় বরং অনুভব এবং বিশ্লেণের জন্যও। তিনি এমন এক কবি, যিনি বাংলা কবিতাকে শুধু সমৃদ্ধ করেননি, বরং তাকে নিয়ে গেছেন এক নতুন মাত্রায়।
ঢাকার যাত্রাবাড়ীর মাতুয়াইলে ময়লা ভাগাড়ের (স্যানিটরি ল্যান্ডফিল) একটি অংশ ঢেকে গেছে সবুজে। স্থানীয় কিছু লোকজন সেখানে জায়গা সমান করে চাষ করেছেন সবজি। পাট শাক, লাল শাক, পুঁইশাক, কলমি শাকসহ নানা রকমের সবজি চাষ হচ্ছে ময়লার স্তূপ ও তার তার আশপাশে।
আহতদের মধ্যে শিশুটির মা-বোন ও এক বিজিবি সদস্য আছেন।
আপাতত তেঁতুলিয়ার বিস্তীর্ণ চা-বাগান, মহানন্দা নদীর সৌন্দর্য ও সীমান্তবর্তী এলাকা ঘুরে সময় কাটাচ্ছেন পর্যটকরা।