হোমপেজ লোড হচ্ছে…

অভিনেত্রী রাইমা ইসলাম শিমু হত্যা মামলার আসামি সাখাওয়াত আলী নোবেল (শিমুর স্বামী) ও তার সহযোগী এস এম ফরহাদ আত্মপক্ষ শুনানিতে নিজেদের বলে ‘নির্দোষ দাবি’ করেছেন।
শুনানি শেষে আসামিদের সাফাই সাক্ষ্যের জন্য আগামী ১৯ নভেম্বর দিন রাখা হয়েছে বলে জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী শফিকুল ইসলাম।
সোমবার আসামিদের আত্মপক্ষ শুনানির দিন ধার্য ছিল। কারাগারে থাকা দুই আসামি নোবেল ও ফরহাদকে আদালতে হাজির করা হয়। বিচারক আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনান। এরপর আসামিদের কাছে জানতে চান তারা দোষী না নির্দোষ।
এ সময় তারা নিজেদের ‘নির্দোষ’ দাবি করে ন্যায়বিচার চান। সাফাই সাক্ষ্য দেবেন কি না বিচারক জানতে চাইলে বলেন, তারা সাফাই সাক্ষ্য দেবেন। এরপর ১৯ নভেম্বর সাফাই সাক্ষ্যের দিন ধার্য করা হয়।
এর আগে গেল ৬ অক্টোবর মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয়। আদালত ২০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে।
২০২২ সালের গত ১৭ জানুয়ারি ঢাকার কেরাণীগঞ্জ থেকে অজ্ঞাতপরিচয়ে এক নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ওইদিন রাতেই আঙুলের চাপ শনাক্ত করে শিমুর নাম-পরিচয় জানতে পারে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
এ বিষয়ে শিমুর ভাই হারুনুর রশীদ ১৮ জানুয়ারি শিমুর স্বামী সাখাওয়াত আলীম নোবেল ও তার (নোবেল) বাল্যবন্ধু ফরহাদের বিরুদ্ধে কেরাণীগঞ্জ থানায় মামলা করেন। এতে অজ্ঞাত পরিচয়ে আরও কয়েকজনকে আসামি করা হয়।
মামলাটি তদন্ত করে ওই বছরের ২৯ অগাস্ট কেরানীগঞ্জ মডেল থানার ইন্সপেক্টর শহিদুল ইসলাম নোবেল ও ফরহাদকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। একই বছরের ২৯ নভেম্বর দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।
সালমান শাহ হত্যা মামলা: প্রতিবেদন দিতে পাঁচ সপ্তাহ সময় পেল পুলিশ শিমু হত্যায় ‘দাম্পত্য কলহের’ কথাই এসেছে জবানবন্দিতে অভিনেত্রী শিমু হত্যা মামলা: সাক্ষ্য গ্রহণ শেষ, আত্মপক্ষ শুনানি ২৬ অক্টোবর অভিনেত্রী শিমু হত্যা: স্বামীসহ দুজনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ শিমু হত্যার পেছনে দাম্পত্য কলহ, স্বামীই ঘাতক: পুলিশ
দুদকের এ মামলায় তার বিরুদ্ধে ১১ কোটি ৪ লাখ ৪৩ হাজার ৫৭৬ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ করা হয়েছে।
মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিন স্বস্তি নিয়েই শেষ করেছে বাংলাদেশ। টসে জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের শুরুটা অবশ্য ভালো হয়নি। ৯ রানের মাথায় আউট হয়ে যান তানজিদ। সেই ধাক্কা সামলে ৭৪ ওভারে তিন উইকেটে ২১৩ রানে প্রথম দিন শেষ করে শান্তরা। আলোকস্বল্পতার কারণে পুরো ৯০ ওভার খেলা সম্ভব
গত বছরের ২৫ ফেব্রুয়ারি তাদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছিল।
দিবস উপলক্ষে বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়।