হোমপেজ লোড হচ্ছে…
ক্লাবের রিজার্ভ দলের অনুশীলন চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ভেসোঁ কম্পানি।
নিজস্ব প্রতিবেদক

বায়ার্ন মিউনিখ কোচ ভেসোঁ কম্পানি শুক্রবার একটি অনুশীলন সেশনের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জার্মান চ্যাম্পিয়নরা এই খবর জানিয়েছে।
বেলজিয়ান এই কোচ গত কয়েক দিন ধরে ভাইরাসে আক্রান্ত ছিলেন এবং দলের বেশ কয়েকটি অনুশীলন সেশনে অংশ নিতে পারেননি।
ক্লাবটির পক্ষ থেকে বলা হয়েছে, “শুক্রবার বায়ার্নের রিজার্ভ দলের অনুশীলন চলাকালীন ভেসোঁ কম্পানি অসুস্থ হয়ে পড়েন, যার ফলে তাকে চিকিৎসকের শরণাপন্ন হতে হয়। মূল দলের প্রধান কোচ হিসেবে তখন দ্বিতীয় দলের অনুশীলন পর্যবেক্ষণ করছিলেন তিনি।
“বর্তমানে হাসপাতালে কম্পানির আরও স্বাস্থ্য পরীক্ষা চলছে এবং তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন। আপাতত তার কোচিং স্টাফরাই দলের সব ধরনের অনুশীলন ও ম্যাচ-সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করবেন।”
গত বুধবার চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনালের বিপক্ষে ঘরের মাঠে ২-২ গোলে ড্র করে বায়ার্ন। বুন্ডেসলিগার শীর্ষে থাকা দলটি আগামী রোববার ফ্রেইবুর্গের মাঠে খেলতে যাবে।
নিরাপত্তা ঝুঁকি এবং সপ্তাহান্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর অতিরিক্ত চাপের আশঙ্কায় স্থানীয় পুলিশ ম্যাচের তারিখ পরিবর্তনের অনুরোধ জানায়।
নিরাপত্তা ঝুঁকি এবং সপ্তাহান্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর অতিরিক্ত চাপের আশঙ্কায় স্থানীয় পুলিশ ম্যাচের তারিখ পরিবর্তনের অনুরোধ জানায়।
ক্লাবের রিজার্ভ দলের অনুশীলন চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ভেসোঁ কম্পানি।
আফ্রিকার দেশটিকে ৭ উইকেটে হারিয়ে অপরাজিত থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের শিরোপা জিতেছে আফগানরা।