হোমপেজ লোড হচ্ছে…
ট্রাভিস হেডের সেঞ্চুরি ও নাইটওয়াচম্যান স্কট বোল্যান্ডের দেড়শ বলের ইনিংসেও শেষ পর্যন্ত ইনিংস হার এড়াতে পারল না অস্ট্রেলিয়া।
নিজস্ব প্রতিবেদক

পঞ্চম দিনের প্রথম সেশন বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর, ট্রাভিস হেড ও স্কট বোল্যান্ডের ব্যাটে মাঝের সেশনে বেশ ভালো লড়াই করল অস্ট্রেলিয়া। সেঞ্চুরির পর বেশি দূর যেতে পারলেন না হেড। শেষ সেশনে বোল্যান্ডের প্রতিরোধ ভাঙার পর খুব বেশি সময় নিল না দক্ষিণ আফ্রিকা। শেষ পর্যন্ত ইনিংস ব্যবধানেই জিতে সিরিজে ফিরল প্রোটিয়ারা।
গেবেখা টেস্টে স্মরণীয় এক জয় পেল দক্ষিণ আফ্রিকা। ইনিংস ও ৩১ রানের জয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা ফেরাল টেম্বা বাভুমার দল।
প্রথম দুই দিনের বেশিরভাগ সময় বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর, ম্যাচের এমন সমাপ্তির কথা কে ভেবেছিল? বিশেষ করে দক্ষিণ আফ্রিকা যখন প্রথম ইনিংসে ১১০ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকছিল। কিন্তু অধিনায়ক বাভুমার ৫৫২ মিনিট স্থায়ী ১৭৯ রানের দুর্দান্ত ইনিংসের সঙ্গে মার্কো ইয়ানসেন ও সাইমন হার্মারের অবদানে ম্যাচের মোড় ঘুরে যায়। স্বাগতিকরা প্রথম ইনিংস ঘোষণা করে ৪২৫ রানে।
উইকেটে নিচু বাউন্স আর সিম মুভমেন্টের কারণে ব্যাটসম্যানরা কখনোই স্বাচ্ছন্দ্যে খেলতে পারেননি। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস গুটিয়ে যায় স্রেফ ৯৯ রানে। ম্যাচের মাঝে একজন বোলার হারানোর পরও অস্ট্রেলিয়াকে ফলো-অন করানোর সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। শেষ দিনের শেষ সেশনে সফরকারীদের দ্বিতীয় ইনিংস থামে ২৯৫ রানে।
ব্যাট হাতে ১০০ বলে ৮৫ রানের পর প্রথম ইনিংসে পাঁচটিসহ ম্যাচে ৬ উইকেট শিকার করেন ইয়ানসেন। ম্যাচ সেরার পুরস্কার জেতেন অবশ্য বাভুমা।
(বিস্তারিত আসছে)
হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন কলম্বিয়ার এই ফরোয়ার্ড।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দল থেকে বাদ পড়েছেন সৈয়দ খালেদ আহমেদ ও সৌম্য সরকার।
ওয়ানডে ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়ায় জিতে ব্যাটসম্যানদের মানসিক দৃঢ়তার প্রশংসা করলেন শ্রীলঙ্কা অধিনায়ক কুসাল মেন্ডিস।