হোমপেজ লোড হচ্ছে…
গেবেখা টেস্টে জয়ের জন্য পঞ্চম দিনে ৬ উইকেট চাই স্বাগতিকদের।
নিজস্ব প্রতিবেদক

ব্যাট হাতে চমৎকার ইনিংসের পর বোলিংয়েও দ্যুতি ছড়ালেন মার্কো ইয়ানসেন। তার ছোবলে প্রথম ইনিংসে একশর আগে গুটিয়ে গেল অস্ট্রেলিয়া। তাদেরকে ফলো অন করিয়ে, ফের চেপে ধরে জয়ের সম্ভাবনায় মাঠ ছাড়ল দক্ষিণ আফ্রিকা।
গেবেখা টেস্টে বুধবার প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে স্রেফ ৯৯ রানে গুঁড়িয়ে দেয় প্রোটিয়ারা। ৩২৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে ৪ উইকেটে ১৫৬ রান নিয়ে চতুর্থ দিন শেষ করেছে সফরকারীরা।
ম্যাচটি জিতে সিরিজে সমতা ফেরাতে পঞ্চম ও শেষ দিনে দক্ষিণ আফ্রিকার চাই ৬ উইকেট। ইনিংস ব্যবধানে হার এড়াতে এখনও ১৭০ রান করতে হবে অস্ট্রেলিয়ার।
অস্ট্রেলিয়াকে টানছেন ট্রাভিস হেড। ৯টি চারে ৮৭ রানে খেলছেন তিনি। নাইটওয়াচম্যান স্কট বোল্যান্ড অপরাজিত ২ রান নিয়ে।
ইয়ানসেনের অলরাউন্ড নৈপুণ্যে শক্ত অবস্থায় দাঁড়িয়ে স্বাগতিকরা। দলের ভীষণ বিপদের সময় ৮৫ রানের ইনিংস খেলার পর, বল হাতে কেবল ৩৩ রান দিয়ে পাঁচ উইকেট নেন তিনি। টেস্টে এনিয়ে পঞ্চমবার ইনিংসে পাঁচ উইকেটের স্বাদ পেলেন এই পেস বোলিং অলরাউন্ডার।
বিস্তারিত আসছে…
ছন্নছাড়া মাইকেল ক্যারিকের দলের অবস্থা আরও মলিন হয়ে পড়ল।
ছন্নছাড়া মাইকেল ক্যারিকের দলের অবস্থা আরও মলিন হয়ে পড়ল।
ছন্নছাড়া মাইকেল ক্যারিকের দলের অবস্থা আরও মলিন হয়ে পড়ল।
ছন্নছাড়া মাইকেল ক্যারিকের দলের অবস্থা আরও মলিন হয়ে পড়ল।