হোমপেজ লোড হচ্ছে…
ব্যবহারকারীদের নিজস্ব কনটেন্ট ও কাজের প্রচারের সুবিধা দিতে বেশকিছু আপডেট এনেছে ব্লুস্কাই।

সবশেষ আপডেটে বেশ কিছু নতুন ফিচার যোগ করেছে জনপ্রিয় সামাজিক নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম ব্লুস্কাই।
নতুন ফিচারের মধ্যে অন্যতম অ্যাপল আইপ্যাডের জন্য বিটা টেস্টিং সুবিধা।
এ পরিবর্তনের ফলে অ্যাপলের ট্যাবলেটে অ্যাপটি আগের চেয়ে আরও ভালোভাবে দেখা যাবে এবং এর পারফরম্যান্স বাড়বে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।
ব্লুস্কাইয়ের আইপ্যাড অ্যাপটিতে কোনো ধরনের ত্রুটি বা পারফরম্যান্সের সমস্যা দেখা দিলে ব্যবহারকারীরা সেটিংস মেনুর ‘বিটা ফিচার্স’ সেকশন থেকে সরাসরি তাদের মতামত ও ফিডব্যাক জানাতে পারবেন।
ব্যবহারকারীদের নিজস্ব কনটেন্ট ও কাজের প্রচারের সুবিধা দিতে ব্লুস্কাইয়ে আনা হয়েছে আরেকটি নতুন আপডেট।
এর মাধ্যমে ব্যবহারকারীরা এখন থেকে তাদের প্রোফাইলের একদম ওপরে বাইরের যে কোনো প্ল্যাটফর্মের লিংক যোগ করতে পারবেন।
কোম্পানিটি বলেছে, এ সুবিধার ফলে কনটেন্ট নির্মাতারা নিজেদের ব্লুস্কাই প্রোফাইলের সঙ্গে ‘পেট্রিয়ন’ বা ‘কো-ফাই’-এর মতো ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্ম বা নিজস্ব ওয়েবসাইট ও নিউজলেটারের লিংক সহজে যোগ করতে পারবেন, যা ফলোয়ারদের কাছ থেকে আরও ভালো সহযোগিতা পেতে সহায়তা করবে। পাশাপাশি, সামাজিক মাধ্যম পোস্টগুলোতে পরিচিত ‘লিংক ইন বায়ো’ লেখাও এতে কিছুটা কমে আসবে।
এদিকে, বাইরের যে কোনো ওয়েবসাইটের এসব লিংক যোগের জন্য ব্লুস্কাইয়ের ‘এডিট প্রোফাইল’ মেনুতে নতুন একটি ‘লিংকস’ সেকশন আছে।
সংযুক্ত আরব আমিরাত ও মাস্কের একঝাঁক পুরনো সমর্থকের অর্থায়নে ২ হাজার ৩০ কোটি ডলার মূল্যায়নে বোরিং কোম্পানি ৩০০ কোটি ডলারের বিনিয়োগ সংগ্রহ করেছে।
সংযুক্ত আরব আমিরাত ও মাস্কের একঝাঁক পুরনো সমর্থকের অর্থায়নে ২ হাজার ৩০ কোটি ডলার মূল্যায়নে বোরিং কোম্পানি ৩০০ কোটি ডলারের বিনিয়োগ সংগ্রহ করেছে।
“তারা মনে করে, বয়স্ক মানুষ শুধু বসে বসে দেয়ালের দিকে তাকিয়ে থাকেন। কিন্তু আমি দেখাচ্ছি, বুড়িয়ে যাওয়া এতটা খারাপ নয়। আমরা বয়সকে গ্রহণ করি, এখনো আনন্দ করতে পারি।”
“তারা মনে করে, বয়স্ক মানুষ শুধু বসে বসে দেয়ালের দিকে তাকিয়ে থাকেন। কিন্তু আমি দেখাচ্ছি, বুড়িয়ে যাওয়া এতটা খারাপ নয়। আমরা বয়সকে গ্রহণ করি, এখনো আনন্দ করতে পারি।”