হোমপেজ লোড হচ্ছে…
কুমিল্লার হোমনা ও কোম্পানীগঞ্জে টাইলস ব্র্যান্ড ‘আকিজ সিরামিকস’ ও ‘অরা’র নতুন দুটি এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন করা হয়েছে।
বাণিজ্য ডেস্ক
কুমিল্লার হোমনা ও কোম্পানীগঞ্জে ‘আকিজ সিরামিকস’ ও ‘অরা’র নতুন দুটি এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন করেন আকিজ সিরামিকসের জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক মোহাম্মদ আশরাফুল হক। এ সময় শোরুম দুটির স্বত্বাধিকারী ও স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেনকুমিল্লার হোমনা ও কোম্পানীগঞ্জে টাইলস ব্র্যান্ড ‘আকিজ সিরামিকস’ ও ‘অরা’র নতুন দুটি এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন করা হয়েছে। নতুন উদ্বোধন হওয়া শোরুম দুটি হচ্ছে—হোমনায় আকিজ সিরামিকসের ‘সিদ্দিক অ্যান্ড সন্স’ ও কোম্পানীগঞ্জে অরার ‘ফুয়াদ এন্টারপ্রাইজ’। ১৮ অক্টোবর শোরুম দুটি উদ্বোধন করেন আকিজ সিরামিকসের জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক মোহাম্মদ আশরাফুল হক। অনুষ্ঠানে সিদ্দিক অ্যান্ড সন্সের স্বত্বাধিকারী মো. জামাল হোসেন, ফুয়াদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আবদুল্লাহ আল মারুফসহ স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে আকিজ সিরামিকস। আকিজ সিরামিকস জানায়, নতুন শোরুম দুটি আধুনিক ডিজাইনের টাইলস ও আকিজ সিরামিকসের সাম্প্রতিক নানা পণ্য দিয়ে সাজানো হয়েছে। গ্রাহকদের কেনাকাটার বাস্তব ও দৃষ্টিনন্দন অভিজ্ঞতা দিতে ব্যবহার করা হয়েছে আধুনিক ফার্নিচার ও উন্নত মানের ডিসপ্লে সরঞ্জাম। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বর্তমানে আকিজ সিরামিকস সারা দেশে ৩০০টির বেশি ‘স্টেট অব দ্য আর্ট’ লেভেলের নিজস্ব ও পার্টনার শোরুমের মাধ্যমে সর্বোচ্চ মানের গ্রাহকসেবা দিয়ে আসছে।
বস্তুত জীবনানন্দ দাশের কবিতার জাদু, গভীরতা এবং নান্দনিকতাই তাঁকে ‘কবিদের কবি’ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তাঁর কবিতা শুধু পাঠের জন্য নয় বরং অনুভব এবং বিশ্লেণের জন্যও। তিনি এমন এক কবি, যিনি বাংলা কবিতাকে শুধু সমৃদ্ধ করেননি, বরং তাকে নিয়ে গেছেন এক নতুন মাত্রায়।
ঢাকার যাত্রাবাড়ীর মাতুয়াইলে ময়লা ভাগাড়ের (স্যানিটরি ল্যান্ডফিল) একটি অংশ ঢেকে গেছে সবুজে। স্থানীয় কিছু লোকজন সেখানে জায়গা সমান করে চাষ করেছেন সবজি। পাট শাক, লাল শাক, পুঁইশাক, কলমি শাকসহ নানা রকমের সবজি চাষ হচ্ছে ময়লার স্তূপ ও তার তার আশপাশে।
আহতদের মধ্যে শিশুটির মা-বোন ও এক বিজিবি সদস্য আছেন।
আপাতত তেঁতুলিয়ার বিস্তীর্ণ চা-বাগান, মহানন্দা নদীর সৌন্দর্য ও সীমান্তবর্তী এলাকা ঘুরে সময় কাটাচ্ছেন পর্যটকরা।