হোমপেজ লোড হচ্ছে…

আগামী জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারে অধীনে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সমসাময়িক বিষয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আগামী জাতীয় নির্বাচন অবশ্যই নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে।”
এটি রাজনৈতিক সমঝোতা ও আন্দোলনের মূল অঙ্গীকার ছিল তুলে ধরে তিনি বলেন, “সর্বোচ্চ আদালত থেকে ত্রয়োদশ সংশোধনী সম্পর্কিত যে রায় বিচারপতি এ বি এম খায়রুল হক দিয়েছিলেন সেটা বাতিল করেছে এবং জুডিশিয়ালি সেটা রিভাইভ (পুনর্বহাল) করেছে।
“লেজিসলেচার বা আইনসভার মাধ্যমে সংবিধানে প্রয়োজনীয় সংশোধনী এনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল ও প্রতিস্থাপন করা হবে।”
বিস্তারিত আসছে…
সবুজ কবির: চুয়াডাঙ্গা সদর উপজেলার বাগানপাড়া গ্রামে মাদকবিরোধী অভিযানে শরিফুল ইসলাম টোটন (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। পরে সামারী ট্রায়াল কোর্টে তাৎক্ষণিক বিচারে তাঁকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে
“শিশু হাসপাতালের কাছে ওই ব্যবসায়ী সহায়তা চাইলে পুলিশ অপহরণের বিষয়টি জানতে পারে,” বলেন শেরেবাংলা নগর থানার ওসি।
এর আগে ২৫ অক্টোবর পর্যন্ত এই দুই রুটে ফ্লাইট বন্ধ রাখে বিমান। এবার তার সঙ্গে আরও নয় দিন যোগ হলো।
কেরাণীগঞ্জের আব্দুল্লাহপুরের রসুলপুর বাজার এলাকায় গত শুক্রবার সকালে একটি ফ্ল্যাট থেকে ডালিয়ার রক্তাক্ত লাশ উদ্ধার হয়।