হোমপেজ লোড হচ্ছে…
পিএসজির মাঠে হার ভুলে রেয়াল মাদ্রিদের বিপক্ষে জয়ে নজর বার্সেলোনা কোচ।

আগের ম্যাচে অজেয় যাত্রা থামলেও আত্মবিশ্বাসে চিড় ধরেনি হান্সি ফ্লিকের। বরং রেয়াল মাদ্রিদের বিপক্ষে মহা চাপের ম্যাচকে কক্ষপথে ফেরার উপলক্ষ হিসেবে দেখছেন বার্সেলোনা কোচ। তিন পয়েন্ট পাওয়ার আত্মবিশ্বাস নিয়ে মৌসুমের প্রথম ক্লাসিকোর দিকে তাকিয়ে আছেন তিনি।
নিজেদের সবশেষ ম্যাচে প্যারিসে পিএসজির বিপক্ষে হেরেছে বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগে হারের ওই ধাক্কা ভুলে লা লিগায় জয়ের ধারাতেই থাকতে চান ফ্লিক। রোববার তার দল মুখোমুখি হবে প্রতিযোগিতার সফলতম দল রেয়ালের। কাম্প নউয়ে খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়।
এর আগের দিন সংবাদ সম্মেলনে ফ্লিক বললেন, ক্লাসিকোকে এগিয়ে যাওয়ার মঞ্চ হিসেবে দেখছেন তিনি।
“আমরা খেলোয়াড়দের সঙ্গে প্যারিসের হার নিয়ে কথা বলেছি। খেলার কিছু ব্যাপারে আমাদের উন্নতি প্রয়োজন। আমাদের এগিয়ে যেতে হবে। আগামীকাল আমরা বিশ্বের সেরা দলগুলোর একটির মুখোমুখি হব। আর এটা আমাদের এগিয়ে যাওয়ার একটি সুযোগ।
“ক্লাসিকো সবসময়ই আলাদা। আমি মনে করি, এটা ফুটবলের সেরা ম্যাচ। পুরো বিশ্ব এই ম্যাচে চোখ রাখে। এখানে তিন পয়েন্ট জিততে পারেন কিন্তু ব্যাপারটা এর চেয়েও বড় কিছু। ক্লাসিকোর অংশ হতে পারা অসাধারণ। আমার দলের সবাই জানে আমরা কীভাবে খেলতে চাই। আমরা প্রস্তুত এবং আত্মবিশ্বাসী।”
৯ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে লা লিগার চূড়ায় আছে বার্সেলোনা। ২১ পয়েন্ট নিয়ে তিনে রেয়াল। গত মৌসুমে কোনো শিরোপা জিততে না পারা দলটির বিপক্ষে সাম্প্রতিক সময়ে ক্লাসিকোয় আধিপত্য দেখাচ্ছে বার্সেলোনা। চির প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে সবশেষ সাত ম্যাচের একটিতে হেরেছে তারা।
রেয়ালের বিপক্ষে বেশ সাফল্য পেলেও তাদের প্রতি শ্রদ্ধার কোনো কমতি নেই ফ্লিকের। ইউরোপের সফলতম দলটির বেশ প্রশংসা করেছেন জার্মান কোচ।
“আমার প্রত্যাশা, একটি আত্মবিশ্বাসী রেয়াল মাদ্রিদ দল দেখব। আমরা একটি অসাধারণ ক্লাব নিয়ে কথা বলছি, যাদের অসাধারণ সব খেলোয়াড় এবং একজন অসাধারণ কোচ আছে। আমি প্রতিপক্ষকে এভাবেই দেখি। ওরা খুবই মানসম্পন্ন একটি দল, বিশেষ করে আক্রমণভাগে। নিজেদের সবশেষ কয়েকটি ম্যাচে ওরা ভালো খেলেছে।
“রেয়ালের শক্তির একটা জায়গা সেট পিস। এ ক্ষেত্রে তারা বিশ্বের সেরাদের একটি। আমরা আজ এটা নিয়ে কথা বলেছি এবং এর জন্য প্রস্তুত। আমরা প্যারিসে যেমন করেছি, কাল এর চেয়ে ভালোভাবে রক্ষণ সামলাতে হবে।”
বাংলাদেশ দলের টানা ব্যাটিং ব্যর্থতায় প্রবল সমালোচনার মুখে ছিলেন সাবেক এই অধিনায়ক।
বাংলাদেশ দলের টানা ব্যাটিং ব্যর্থতায় প্রবল সমালোচনার মুখে ছিলেন সাবেক এই অধিনায়ক।
রেয়াল মাদ্রিদ কোচের মতে, তারা পূর্ণাঙ্গ একটি দল হয়ে ওঠা থেকে এখনও অনেক দূরে আছেন।
রেয়াল মাদ্রিদ কোচের মতে, তারা পূর্ণাঙ্গ একটি দল হয়ে ওঠা থেকে এখনও অনেক দূরে আছেন।