হোমপেজ লোড হচ্ছে…
তারকারা বেশির ভাগ সময়ই সরব থাকেন। প্রকাশ করেন তাঁদের কাজের খবরসহ নানা ঘটনা। কখনো সেগুলোই বৈচিত্র্য হয়ে ধরা দেয়....
বিনোদন ডেস্ক
ফেসবুকে তারকারা বেশির ভাগ সময়ই সরব থাকেন। প্রকাশ করেন তাঁদের কাজের খবরসহ নানা ঘটনা। কখনো সেগুলোই বৈচিত্র্য হয়ে ধরা দেয় ভক্তদের কাছে। অভিনয়শিল্পী জাকিয়া বারী মম, দীপা খন্দকার, প্রিয়ন্তী উর্বীদের ফেসবুক পোস্টের ঘটনাগুলো সে কথাই বলে। একনজরে দেখে নিতে পারেন ফেসবুকের পাতা থেকে তারকাদের মনের কথা।অভিনেত্রী জাকিয়া বারী মমর বাবা মজিবুল বারী হলেন কবি ও ছড়াকার। ছবিটি পোস্ট করে মম বাবার লেখাগুলোয় ভাব প্রকাশ করেছেন, ‘স্বপ্ন কানামাছি খেলা নয়, কখনো ছুঁয়ে যাবে, কখনো ধরা দেবে, স্বপ্ন তো বাতিঘর, লক্ষ্যে পৌঁছাব।’অভিনেত্রী দীপা খন্দকার এখনো ‘এটা আমাদেরই গল্প’ নাটকের জন্য ভক্তদের কাছ থেকে ফুফু চরিত্রে প্রশংসা পান। ফেসবুকে সরব এই অভিনেত্রী লিখেছেন, ‘শুধু শরীরের ওজন না, মনের ওজনও কমাতে হবে।’ ছবিটির নিচে ভক্ত লিখেছেন, ‘আপনি আমাদের ফুফু।’সিঙ্গেল মা হিসেবে বড় করেছেন ছেলেকে। সেই ছেলের সঙ্গে ছবি পোস্ট করে অভিনেত্রী দিলরুবা দোয়েল লিখেছেন, ‘চলছে আমাদের গন্তব্যহীন যাত্রা।’সাজু খাদেমের জন্মদিনে আরেক অভিনেতা আনন্দ খালেদ লিখেছেন, ‘একদিন আমার খুব মন খারাপ। বেশ রাতে বেইলী রোডের ফুটপাতে বসে আছি । হঠাৎ একটা বড় গাড়ী আমার সামনে থামল। সাজু খাদেম ভাই নেমে বললেন, “খুব ক্ষিদে পেয়েছে? না?” তাঁর সেই কথা শুনে আমি হো হো করে হেসে উঠলাম। আমার মন ভাল হয়ে গেল। সবার সেন্স অফ হিউমার কেন সাজু ভাই এর মত হয় না।’মোবাইল থাকলে বাপ্পারাজের দুষ্টুমি ভাইরাল হতো: ওমর সানীনাটকের শুটিং নিয়েই ব্যস্ত অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। শুটিংয়ের ফাঁকে ছবিটি পোস্ট করে তিনি লিখেছেন,‘নিজের মতো, নিজের ছন্দে, নিজের গল্পে।’
বস্তুত জীবনানন্দ দাশের কবিতার জাদু, গভীরতা এবং নান্দনিকতাই তাঁকে ‘কবিদের কবি’ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তাঁর কবিতা শুধু পাঠের জন্য নয় বরং অনুভব এবং বিশ্লেণের জন্যও। তিনি এমন এক কবি, যিনি বাংলা কবিতাকে শুধু সমৃদ্ধ করেননি, বরং তাকে নিয়ে গেছেন এক নতুন মাত্রায়।
ঢাকার যাত্রাবাড়ীর মাতুয়াইলে ময়লা ভাগাড়ের (স্যানিটরি ল্যান্ডফিল) একটি অংশ ঢেকে গেছে সবুজে। স্থানীয় কিছু লোকজন সেখানে জায়গা সমান করে চাষ করেছেন সবজি। পাট শাক, লাল শাক, পুঁইশাক, কলমি শাকসহ নানা রকমের সবজি চাষ হচ্ছে ময়লার স্তূপ ও তার তার আশপাশে।
আহতদের মধ্যে শিশুটির মা-বোন ও এক বিজিবি সদস্য আছেন।
আপাতত তেঁতুলিয়ার বিস্তীর্ণ চা-বাগান, মহানন্দা নদীর সৌন্দর্য ও সীমান্তবর্তী এলাকা ঘুরে সময় কাটাচ্ছেন পর্যটকরা।