হোমপেজ লোড হচ্ছে…

ড্যারিল মিচেলের পঞ্চাশ ছোঁয়া ইনিংসে লড়ার মতো পুঁজি গড়ল নিউ জিল্যান্ড। কিন্তু প্রায় দুইশ রানের লক্ষ্যকে মামুলি বানিয়ে ছাড়লেন আভিশেক শার্মা। তার বিস্ফোরক সেঞ্চুরিতে স্বাগতিকদের উড়িয়ে সিরিজ নিশ্চিত করল ভারত।
ওয়েলিংটনে মঙ্গলবার তৃতীয় টি-টোয়েন্টিতে ৬ উইকেটে জিতেছে ভারত। কিউইদের ১৯৮ রান ৪০ বল বাকি থাকতে পেরিয়ে গেছে তারা।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৯০-এর বেশি সফল রান তাড়ায় সবচেয়ে বেশি বল হাতে রেখে দ্বিতীয় সেরা জয় এটি। ২০২৪ সালে সাইপ্রাসের বিপক্ষে ১৯২ রানের লক্ষ্য ৪২ বল বাকি থাকতে ছুঁয়ে ফেলে এস্তোনিয়া।
টানা তিন জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ৩-০তে এগিয়ে আছে ভারত।
সফরকারীদের জয়ের নায়ক আভিশেক খুনে ব্যাটিংয়ে ১১৩ রান করেন। বাঁহাতি ওপেনারের ৩৮ বলের ইনিংসটি সাজানো ১১টি ছক্কা ও ৯টি চারে। তার সঙ্গে ১৩৩ রানের উদ্বোধনী জুটিতে ১৯ বলে ৪৫ রান করতে চারটি করে ছক্কা-চার মারেন বৈভাব সুরিয়াভানশি।
বিস্তারিত আসছে…
সংক্ষিপ্ত স্কোর:
নিউ জিল্যান্ড: ২০ ওভারে ১৯৮/৩ (সাইফার্ট ২, অ্যালেন ৪০, মিচেল ৮৯*, ফিলিপস ১৭, জ্যাকবস ৩৯*; ভুবনেশ্বর ৪-০-৪০-০, আর্শদিপ ৪-০-৩৩-১, প্রিন্স ৪-০-৪৪-০, আকসার ৪-০-৩৬-১, নিতিশ ৪-০-৩৮-১)
ভারত: ১৩.২ ওভারে ১৯৯/৪ (সুরিয়াভানশি ৪৫, আভিশেক ১১৩, স্যামসন ১৮, শ্রেয়াস ৫, তিলাক ১*, নামান ৪*; ডাফি ২-০-৪৪-০, মিল্ন ২-০-৩৩-০, ব্রেসওয়েল ২-০-৩৬-০, জেমিসন ৩.২-০-৪৫-২, ফিশার ১-০-২৩-১, স্যান্টনার ৩-০-১৭-১)
ফল: ভারত ৬ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: আভিশেক শার্মা
সিরিজ: ৫ ম্যাচের সিরিজের ৩-০তে এগিয়ে ভারত
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের প্রথম দিনে ভালো ব্যাটিং করলেও পায়ে টান লাগায় স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় তাওহিদ হৃদয়কে।
প্রথম দিন শেষে নৌবাহিনী ৯টি সোনাসহ ১৮টি পদক নিয়ে শীর্ষে আছে।
পাকিস্তানের পেসারকে তিরস্কার করার পাশাপাশি অর্থদণ্ডও দেওয়া হয়েছে।
আগের কয়েকটি ক্লাসিকোয় ফল যেভাবে রেয়াল মাদ্রিদের বিপক্ষে গেছে, তাতে এবারও দলটিকে নিয়ে ম্যাচের আগে খুব আশা করতে পারেননি এই জার্মান।