হোমপেজ লোড হচ্ছে…

এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাঙ্কিং টুর্নামেন্টে (স্টেজ-২) আলো ছড়াচ্ছেন আলিফ, বন্যারা। তাদের কাঁধে সওয়ার হয়ে রিকার্ভ পুরুষ ও কম্পাউন্ড মহিলা দলগত ইভেন্টের ফাইনালে উঠেছে বাংলাদেশ। ফলে পদক প্রাপ্তিও নিশ্চিত হয়ে গেছে দলের।
ইরাকের সোলাইমানিয়াহতে সোমবার আবদুর রহমান আলিফ, মো. সাগর ইসলাম ও আবদুল্লাহ আল মোহাম্মদ রাফিকে নিয়ে গড়া বাংলাদেশ দল ‘বাই’ পেয়ে সেমি-ফাইনালে ওঠে। ফাইনালে ওঠার লড়াইয়ে তারা উজবেকিস্তানকে হারান ৬-০ পয়েন্টে।
<div class="paragraphs"><p>শ্রীলঙ্কাকে হারিয়ে কম্পাউন্ড মহিলা দলগত বিভাগের ফাইনালে উঠেছে বাংলাদেশ। ছবি: আর্চারি ফেডারেশন</p></div> সোনা জয়ের লড়াইয়ে আগামী বৃহস্পতিবার বাংলাদেশ লড়বে স্বাগতিক ইরাককে সেমি-ফাইনালে ৬-২ পয়েন্ট হারিয়ে আসা কাজাখস্তানের।
কম্পাউন্ড মহিলা দলগত ইভেন্টে দলই ছিল চারটি। ফলে সেমি-ফাইনাল দিয়ে শুরু হয় ইভেন্টটি। বন্যা আক্তার, শ্রীপর্ণা বিশ্বাস ও কুলসুম আক্তার মনিকে নিয়ে গড়া বাংলাদেশ দল সেমি-ফাইনালে শ্রীলঙ্কাকে ২৩৩-২১৯ স্কোরে হারায়।
এই ইভেন্টের ফাইনালেও বাংলাদেশের প্রতিপক্ষ কাজাখস্তান। বুধবার হবে শিরোপা লড়াই।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের প্রথম দিনে ভালো ব্যাটিং করলেও পায়ে টান লাগায় স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় তাওহিদ হৃদয়কে।
প্রথম দিন শেষে নৌবাহিনী ৯টি সোনাসহ ১৮টি পদক নিয়ে শীর্ষে আছে।
পাকিস্তানের পেসারকে তিরস্কার করার পাশাপাশি অর্থদণ্ডও দেওয়া হয়েছে।
আগের কয়েকটি ক্লাসিকোয় ফল যেভাবে রেয়াল মাদ্রিদের বিপক্ষে গেছে, তাতে এবারও দলটিকে নিয়ে ম্যাচের আগে খুব আশা করতে পারেননি এই জার্মান।