হোমপেজ লোড হচ্ছে…

ইরান যুদ্ধের কারণে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় দুই বছরের বেশি সময় ধরে বিশ্বভ্রমণে থাকা একটি বিলাসবহুল প্রমোদতরী যাত্রা থামিয়ে দিয়েছে।
তরীটি থেকে যাত্রীদের কম্বোডিয়ায় নামিয়ে দেওয়া হয়েছে। ফ্লোরিডাভিত্তিক বিলাসবহুল প্রমোদতরী 'ভিলা ভি ওডিসি' পরিচালনাকারী প্রতিষ্ঠান ‘ভিলা ভি রেসিডেন্সেস’মঙ্গলবার কম্বোডিয়ায় তাদের কার্যক্রম স্থগিতের ঘোষণা দিয়েছে এবং বাসিন্দাদের জন্য অস্থায়ী আবাসনের ব্যবস্থা করতে কাজ করছে।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন জানায়, ‘ভিলা ভি রেসিডেন্সেস’এক বিবৃতিতে জানিয়েছে, "ফেব্রুয়ারির শেষ দিকে ইরান যুদ্ধ শুরুর পর থেকে আমরা জ্বালানি ব্যবহার কমাতে উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছি। এর মধ্যে ভ্রমণের গতি ধীর করা এবং বন্দরে বেশি সময় কাটানোর বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।”
“জ্বালানির দাম অতিরিক্ত বেড়ে যাওয়ার কারণে আমরা যে লোকসানের মুখে পড়েছি তা আগে নেওয়া পদক্ষেপগুলো দিয়ে সামাল দেওয়া সম্ভব হয়নি। তাই এই লোকসান আর আমাদের পক্ষে টেনে নেওয়া সম্ভব হচ্ছে না।”
উত্তর আয়ারল্যান্ডের বেলফাস্ট ছেড়ে আসার পর থেকে দুই বছরেরও বেশি সময় ধরে প্রমোদতরী ওডিসি অবিরামভাবে সমুদ্রে ঘুরে বেড়িয়েছে।
কয়েকমাস বিলম্বের পর যাত্রা করা ৬৪০ ফুট দীর্ঘ এই প্রমোদতরীর পরিকল্পনা ছিল বিশ্বের ৪০০ টির বেশি গন্তব্য ঘুরে বেড়ানো।
এতে পাঁচ বছরের আবাসনের জন্য টিকিটের মূল্য শুরু হয়েছিল ৫৯ হাজার ৯৯৯ ডলার থেকে। স্থায়ী কেবিনের মূল্য ১ লাখ ১৯ হাজার ৯৯৯ ডলার।
এছাড়াও কেবিনের ধরন অনুযায়ী মাসে ৩ হাজার ২৯৯ থেকে ৯ হাজার ৫০০ ডলার পর্যন্ত ফি দিতে হয়। এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে খাবার, পানীয়, ওয়াই-ফাই, চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট, ঘরদোর পরিষ্কার করা এবং অন্যান্য খরচ।
যাত্রীরা প্রতি মাসে ৩,৪৯৯ ডলার থেকে শুরু করে কেবিন ভাড়াও নিতে পারেন। ভিলা ভি রেসিডেন্সেস তাদের বিবৃতিতে জানিয়েছে, “ইরান যুদ্ধ এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটার কারণে জ্বালানির ক্রমবর্ধমান মূল্য অস্থিতিশীল আর্থিক চাপ তৈরি করেছে।”
কোম্পানির তথ্যানুযায়ী, এশিয়ার কিছু অঞ্চলে প্রতি কেবিনের মাসিক জ্বালানি খরচ প্রায় ১,৮০০ ডলার থেকে বেড়ে ৮,০০০ ডলারে পৌঁছেছে, যা মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি আমদানির ওপর দেশগুলোর অতিরিক্ত নির্ভরশীলতার ফল।
ভিলা ভি রেসিডেন্সেস জানিয়েছে, "খরচ যতটা বেড়েছে, তার পুরোটাই যাত্রীদের কাছ থেকে উসুল করাটা বাস্তবসম্মত নয়।
তারা আরও বলেছে যে, আগামী দুই মাসের মধ্যে তারা পুনর্গঠন এবং নতুন ফান্ডের ব্যবস্থা করার চেষ্টা করছে। তবে কাজ হবেই—এমন কোনও নিশ্চয়তা নেই।
প্রমোদতরীর যাত্রী হলি হেনেসি জানান, যাত্রীদের তরী ছাড়ার এক দিনেরও কম সময় আগে বিষয়টি জানানো হয়েছিল। যুদ্ধ শুরুর পর থেকেই পরিস্থিতি কঠিন হয়ে উঠেছিল।
গত মে মাসে যাত্রীদের কাছে অতিরিক্ত জ্বালানি ফিও চাওয়া হয়। বিদ্যুৎ সাশ্রয়ে শীতাতপনিয়ন্ত্রণ ব্যবস্থার ব্যবহার কমানোয় তরীতে থাকা অস্বস্তিকর হয়ে উঠছিল বলেও জানান তিনি।
তবে এরপরও ভ্রমণের অভিজ্ঞতাকে ‘অমূল্য’ বলে উল্লেখ করেছেন হেনেসি। ওদিকে, প্রমোদতরীটিতে নিজের সারা জীবনের সঞ্চয় বিনিয়োগ করে কেবিন কিনেছিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত বাসিন্দা শ্যারন লেন।
গত জুনে সিএনএন-কে তিনি বলেছিলেন, ওডিসি যতদিন বিশ্বভ্রমণ করবে ততদিন পর্যন্ত তিনি তাতে বাস করার পরিকল্পনা করেছেন।
গত বছর প্রমোদতরী কোম্পানিটি অনুমান করে বলেছিল যে, এই তরী আরও ১৫ বছর সমুদ্রে চলতে পারবে। শ্যারন লেন বলেন, “এটিই আমার ঘর। আমি এই তরীতে বসবাস করছি এবং একে ভালোবাসছি।"
অনেকেই বেতন পাচ্ছেন না, কয়েকজনের ওয়ার্ক পারমিটও বাতিল করা হয়েছে।
তিনি বারি শহরে একটি মোবাইলের দোকানে কাজ করতেন।
এক অ্যাম্বুলেন্সের কর্মীরা অক্সিজেন সিলিন্ডার পাল্টানোর সময় বিস্ফোরণ ঘটে, এতে গাড়িটিতে আগুন ধরে যায়।
তার অভিযোগ, ব্রাজিলের সুপ্রিম কোর্ট ও প্রেসিডেন্ট লুলা দ্য সিলভার নির্বাচনী ক্যু’য়ের শিকার হয়েছেন তিনি।