হোমপেজ লোড হচ্ছে…
আসন্ন আত্মজীবনী 'বিলঙ্গিং: আ জার্নি অফ লাভ'-এর ঝলক শেয়ার করে রাজীব গান্ধীর সঙ্গে সাক্ষতের প্রথম দিনের কথা বলেছেন ভারতীয় কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধী।

ভারতে কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধী গত বৃহস্পতিবারই সোশাল মিডিয়া সাইট ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলে চমক দিয়েছিলেন। আর শনিবার সকালে আরেক সোশাল মিডিয়া প্লাটফর্ম এক্সেও পা রাখলেন তিনি।
এক্সে প্রথম পোস্টেই সোনিয়া তার আসন্ন আত্মজীবনী 'বিলঙ্গিং: আ জার্নি অফ লাভ'-এর ঝলক শেয়ার করেছেন। একটি ভিডিও পোস্টে তিনি ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর সঙ্গে তার প্রথম দেখার স্মৃতিচারণ করেছেন।
বইয়ের পাতা ওল্টাতে ওল্টাতে রাজীবের সঙ্গে সাক্ষতের প্রথম দিনের কথা, আলাপের মুহূর্তের কথা মুখে বলেছেন সোনিয়া। তিনি জানিয়েছেন, কেমব্রিজে একটি ছোট গ্রিক রেস্তোরাঁ, আর এক সাক্ষাৎ বদলে দিয়েছে তার জীবন।
ইংল্যান্ডে ইতালীয় খাবারের খোঁজ করতে গিয়ে সোনিয়া গান্ধী কীভাবে ওই গ্রিক রেস্তোরাঁর সন্ধান পান, সেই গল্পও শুনিয়েছেন।
রেস্তোঁরাতে প্রথম দেখা
সোনিয়া বলেন, এক রেস্তোরাঁর খোঁজ করছিলেন তিনি, কিছু ইতালিয়ান খাবারের জন্য। আর তা করতে গিয়ে খুঁজে পান এক গ্রিক রেস্তোরাঁ।ইউরোপীয় এবং ভারতীয় ছাত্রছাত্রীদের কাছে ওই রেস্তোরাঁটি বেশ জনপ্রিয় ছিল। আর সেখানেই রাজীব গান্ধীর সঙ্গে তার প্রথম দেখা হয়।
এক বন্ধুর মাধ্যমে আলাপ। তারপর ধীরে ধীরে বন্ধু হয়ে ওঠেন রাজীব-সোনিয়া। ভিডিওতে সোনিয়া বলেছেন, প্রথম দেখাতেই তার মনে হয়েছিল, রাজীব সেই মানুষ যাকে ভালবেসে থেকে যেতে পারবেন তিনি।
প্রেমের সেই দিনগুলো
বন্ধু হয়ে ওঠার পর একসঙ্গে বিভিন্ন পার্টিতে যাওয়া বা ঘুরতে যাওয়া শুরু করেছিলেন তারা। সোনিয়ার কথায়, "আমার মনে আছে, এক কমন বন্ধু আমাদের আলাপ করিয়ে দিয়েছিল। তারপর আমরা বন্ধু হয়ে যাই। বন্ধুদের সঙ্গে পার্টিতে যাওয়া, ঘুরতে যাওয়া শুরু হয়। আমরা একটা ভ্যালেন্টাইনস ডে পার্টিতেও গিয়েছিলাম, যেখানে অনেক ছাত্রছাত্রী ছিল।"
প্রথম দেখায় মুগ্ধ সোনিয়া
রাজীব গান্ধীকে প্রথমবার দেখে কেমন লেগেছিল, সেটাও জানিয়েছেন সোনিয়া। তিনি বলেন, রাজীবের শান্ত স্বভাব তাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছিল। সোনিয়া বলেন, "তাকে দেখতে খুব শান্তশিষ্ট লাগত। এমনিতে সে খুব সুদর্শন ছিল। কিন্তু ওর ওই শান্ত স্বভাবটাই ফুটে উঠত। এই বিষয়টা আমার মন ছুঁয়ে গিয়েছিল। প্রথম দেখার সেই মুহূর্তটা আমি জীবনেও ভুলব না।”
১৯৬৮ সালের ২৫ ফেব্রুয়ারি রাজীব গান্ধীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সোনিয়া গান্ধী।
সোশাল মিডিয়ায় সোনিয়া
এর আগে বৃহস্পতিবার ইনস্টাগ্রামেও সোনিয়া তার প্রথম ভিডিও শেয়ার করেছিলেন। সেখানেও তার আত্মজীবনী 'বিলঙ্গিং: আ জার্নি অফ লাভ'- প্রথম ঝলক তুলে ধরেন তিনি।
আগামী ১০ নভেম্বর ‘আলফ্রেড এ নফ’ (পেঙ্গুইন র্যান্ডম হাউসের একটি প্রকাশনা সংস্থা) থেকে প্রকাশিত হবে বইটি। ইনস্টাগ্রামের প্রথম পোস্টে এই বইয়ের ঝলক শেয়ার করে সোনিয়া সবার প্রতি কৃতজ্ঞতা জানান।
ক্যাপশনে তিনি লেখেন, "সবাইকে নমস্কার, আপনাদের সবার সঙ্গে এই মুহূর্তটা শেয়ার করতে পেরে আমি সত্যিই খুব আনন্দিত। এই হল 'বিলঙ্গিং: আ জার্নি অফ লাভ'-এর প্রথম ঝলক।"
ওই পোস্টে আরও লেখা ছিল, "এটি প্রেম, কর্তব্য, হারানো এবং নিজের একটা জায়গা খুঁজে পাওয়ার গল্প। আপনাদের সঙ্গে এটি শেয়ার করার অপেক্ষায় আছি।"
যুদ্ধবিধ্বস্ত ইতালিতে সোনিয়া গান্ধীর ছোটবেলা, তার প্রেম এবং ভারতে যাওয়া— এসব কিছুই উঠে এসেছে এই আত্মজীবনীতে। পাশাপাশি ব্যক্তিগত জীবনের নানা ক্ষতি কীভাবে তাকে বদলে দিয়েছে এবং ভারতের সঙ্গে তার সম্পর্ক কীভাবে গড়ে উঠেছে, সেই কাহিনীও বলা হয়েছে বইটিতে।
“যারা কিউবায় ‘ইতিবাচক পরিবর্তন’ আনতে চান, এখনই সঠিক সময়,” বলেন তিনি।

আরও শক্তিশালী ক্ষেপণাস্ত্র সৌদি আরবের জন্য ইরানের হামলা প্রতিরোধে সহায়ক হতে পারে এবং সামরিক সক্ষমতায় রিয়াদের স্বনির্ভরতা বাড়তে পারে।
আরও শক্তিশালী ক্ষেপণাস্ত্র সৌদি আরবের জন্য ইরানের হামলা প্রতিরোধে সহায়ক হতে পারে এবং সামরিক সক্ষমতায় রিয়াদের স্বনির্ভরতা বাড়তে পারে।
বিক্ষোভকারীরা দলে দলে রাজধানী প্যারিসের রাস্তায় নেমেছে। পতাকা হাতে সমবেত বিক্ষোভকারীদের কেউ কেউ স্লোগান দিচ্ছিল ‘রাষ্ট্র, পুলিশ এবং ফ্যাসিস্টদের পতন হোক’।