হোমপেজ লোড হচ্ছে…

আমি যদি এক দিনের জন্য জনপ্রতিনিধি হতাম, তাহলে সবার আগে শিশুদের কথা ভাবতাম। কারণ শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ।
আমি চাইতাম, আমার এলাকার প্রতিটি শিশু যেন নিরাপদে থাকে, ভালোভাবে পড়াশোনা করতে পারে এবং নিজের স্বপ্ন পূরণের সুযোগ পায়।
আমি এলাকার রাস্তাঘাট পরিস্কার রাখতাম, ভাঙা রাস্তা মেরামত করতাম এবং প্রতিটি পাড়া-মহল্লায় খেলার মাঠের ব্যবস্থা করতাম। যেন শিশুর পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও আনন্দের সঙ্গে সময় কাটাতে পারে।
কেনো শিশু যেন অর্থের অভাবে স্কুলে যাওয়া বন্ধ না করে সে জন্য অসহায় শিশুদের পাশে দাঁড়াতাম।
আমি বাল্যবিয়ে বন্ধ করতে উদ্যোগ নিতাম। কোনো শিশু যেন নির্যাতন, শিশুশ্রম কিংবা বঞ্চনার শিকার না হয়, সেদিকে খেয়াল রাখতাম। শিশুরা যেন নির্ভয়ে সব বিষয়ে তাদের মতামত প্রকাশ করতে পারে সে পরিবেশ নিশ্চিত করতাম।
এলাকার হাসপাতাল, বিদ্যালয় ও পরিবেশের উন্নয়নে কাজ করতাম। সবার সমানভাবে শিক্ষা ও চিকিৎসার সুযোগ নিশ্চিত করতাম।
আমি জানি, মাত্র এক দিনের সব সমস্যা সমাধান করা সম্ভব নয়। তবুও একদিনের জন্য দায়িত্ব পেলে আমি এমন কিছু কাজ শুরু করতাম, যার সুফল মানুষ দীর্ঘদিন পেতে পারে।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: নীলফামারী।
ইয়েমেনজুড়ে সৌদি আরবের বিমান হামলায় এক পরিবারের চারজনসহ বহু মানুষ নিহত ও আহত হয়েছেন। অন্যদিকে সৌদি স্থাপনা ও বিমানবন্দরে পাল্টা হামলার দাবি করেছে হুতিরা।
মাদারীপুরে যুবক নিহতের জেরে অর্ধশতাধিক বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার সকালে কালকিনি উপজেলার কালিনগর ও টুমচর এলাকায় এ ঘটনা ঘটে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সেলিব্রেটি শো ‘আড্ডানামায়’ এসে অভিনেত্রী সানজিদা প্রীতি ঝটপট প্রশ্নোত্তর পর্বে মজার সব উত্তর দিয়েছেন।
কারণে-অকারণে বুক ধড়ফড়ানি, অস্থিরতা বা তীব্র দুশ্চিন্তায় রাতের ঘুম হারাম? এই সমস্যা থেকে বের হয়ে আসার জন্য রয়েছে ঘরোয়া কৌশল।