হোমপেজ লোড হচ্ছে…
অস্ট্রেলিয়ার এক দিনে ১৩ উইকেট হারানোর ঘটনা বিরল। ১৯৫৪-৫৫ মৌসুমে অ্যাশেজে সিডনি টেস্টের পর এই প্রথম এক দিনে ১৩ উইকেট হারাল তারা।
খেলা ডেস্ক

গেবেখা টেস্টের চতুর্থ দিনটা যেন দুঃস্বপ্নের মতো কাটল অস্ট্রেলিয়ার। দিন শুরু করেছিল প্রথম ইনিংসে ১ উইকেটে ৩ রান নিয়ে, শেষ পর্যন্ত অলআউট হয়েছে মাত্র ৯৯ রানে। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসেও ৪ উইকেট হারিয়েছে তারা। সব মিলিয়ে এক দিনেই ১৩ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইনিংস হারের শঙ্কায় পড়েছে অস্ট্রেলিয়া। দিন শেষে অস্ট্রেলিয়ার স্কোরবোর্ডে ৪ উইকেটে ১৫৬ রান, এখনো পিছিয়ে ১৭০ রানে।টেস্ট ইতিহাস বলছে, অস্ট্রেলিয়ার জন্য এক দিনে ১৩ উইকেট হারানোর ঘটনা বিরল। ১৯৫৪-৫৫ মৌসুমে অ্যাশেজে সিডনি টেস্টের পর এই প্রথম এক দিনে ১৩ উইকেট হারাল তারা।প্রথম টেস্ট জিতে সিরিজে এগিয়ে থাকা অস্ট্রেলিয়া গেবেখায় বেকায়দায় পড়ার মূলে দক্ষিণ আফ্রিকার বাঁহাতি পেসার মার্কো ইয়ানসেন। প্রথম ইনিংসে ৩৩ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন তিনি। তাঁর সঙ্গে কাগিসো রাবাদা ও উইয়ান মুল্ডারের দুটি করে উইকেট নিলে ৪২.৪ ওভারেই গুটিয়ে যায় প্যাট কামিন্সদের প্রথম ইনিংস। প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়েছেন মার্কো ইয়ানসেনঅস্ট্রেলিয়ার কোনো ব্যাটসম্যান ৩০ রানেও পৌঁছাতে পারেননি। সর্বোচ্চ ২৮ রান করেন স্টিভ স্মিথ।দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে ৯ উইকেটে ৪২৫ রান করে ইনিংস ঘোষণা করেছিল। ফলে ৩২৬ রানের লিড পাওয়ায় অস্ট্রেলিয়াকে ফলোঅনে পাঠাতে দ্বিধা করেননি অধিনায়ক টেম্বা বাভুমা।অধিনায়ক বাভুমাই আসল বাভুমাদ্বিতীয় ইনিংসে অবশ্য ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছেন ট্রাভিস হেড ও মারনাস লাবুশেন। নিক ম্যাডিনসন ৮ রান করে আউট হয়ে যাওয়ার পর দ্বিতীয় উইকেটে এ দুজনের জুটিতে যোগ হয় ৯২ রান। ৩৯ রান করা লাবুশেনকে ফিরিয়ে জুটি ভাঙেন স্পিনার সাইমন হারমার। এরপর হারমারের শিকার হন বো ওয়েবস্টারও। তার আগে রাবাদা ফেরান ম্যাট রেনশকে।৮৭ রানে অপরাজিত আছেন ট্রাভিস হেডতবে এক প্রান্ত আগলে রেখেছেন হেড। ১৩৮ বলে ৮৭ রান করে অপরাজিত আছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। দিনের শুরুতে ৯ রানে থাকতে ইয়ানসেনের হাতে সহজ ক্যাচ দিয়েও বেঁচে গিয়েছিলেন তিনি। সেই সুযোগ কাজে লাগিয়ে এখনো অস্ট্রেলিয়ার ইনিংসকে টেনে নেওয়ার চেষ্টা করছেন হেড।অন্যদিকে ঘাড়ের সমস্যায় ভুগছেন স্মিথ। দ্বিতীয় ইনিংসে নিজের স্বাভাবিক চার নম্বর পজিশনেও ব্যাট করতে নামেননি তিনি। আগামীকাল অস্ট্রেলিয়ার প্রাথমিক লক্ষ্য ইনিংস হার এড়াতে আরও ১৭০ রান যোগ করা, দক্ষিণ আফ্রিকার দরকার ৬ উইকেট।ম্যাকগ্রাকে ছাড়িয়ে স্টার্কের নতুন ইতিহাস
বস্তুত জীবনানন্দ দাশের কবিতার জাদু, গভীরতা এবং নান্দনিকতাই তাঁকে ‘কবিদের কবি’ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তাঁর কবিতা শুধু পাঠের জন্য নয় বরং অনুভব এবং বিশ্লেণের জন্যও। তিনি এমন এক কবি, যিনি বাংলা কবিতাকে শুধু সমৃদ্ধ করেননি, বরং তাকে নিয়ে গেছেন এক নতুন মাত্রায়।
ঢাকার যাত্রাবাড়ীর মাতুয়াইলে ময়লা ভাগাড়ের (স্যানিটরি ল্যান্ডফিল) একটি অংশ ঢেকে গেছে সবুজে। স্থানীয় কিছু লোকজন সেখানে জায়গা সমান করে চাষ করেছেন সবজি। পাট শাক, লাল শাক, পুঁইশাক, কলমি শাকসহ নানা রকমের সবজি চাষ হচ্ছে ময়লার স্তূপ ও তার তার আশপাশে।
আহতদের মধ্যে শিশুটির মা-বোন ও এক বিজিবি সদস্য আছেন।
আপাতত তেঁতুলিয়ার বিস্তীর্ণ চা-বাগান, মহানন্দা নদীর সৌন্দর্য ও সীমান্তবর্তী এলাকা ঘুরে সময় কাটাচ্ছেন পর্যটকরা।