হোমপেজ লোড হচ্ছে…
সাম্প্রতিক সময়ে রাজধানী রিয়াদসহ সৌদি আরবের বিমানবন্দরগুলোয় একের পর এক হামলা চালানো হচ্ছে। সর্বশেষ দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা হলো।
আল–জাজিরা

সৌদি আরবের পূর্বাঞ্চলের দাম্মাম শহরের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা হয়েছে। এতে অন্তত একজন নিহত হয়েছেন। আহত আরও আটজন। সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ খবর জানিয়েছে।সৌদি আরবের জেনারেল অথোরিটি অব সিভিল এভিয়েশন (জিএসিএ) গতকাল বুধবার এক বিবৃতিতে জানায়, আহত ব্যক্তিদের মধ্যে কেউ কেউ গুরুতর আঘাত পেয়েছেন। সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।গতকালই সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় জানায়, সৌদি আরামকোর সায়বাহ তেলক্ষেত্রের অবকাঠামোয় ড্রোন হামলার চেষ্টা হয়েছে। দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি ড্রোন শনাক্ত করে প্রতিহত করতে সক্ষম হয়। তবে এ ঘটনায় দুজন মারা গেছেন।সাম্প্রতিক সময় রাজধানী রিয়াদসহ সৌদি আরবের বিমানবন্দরগুলোয় একের পর এক হামলা চালানো হচ্ছে। ধারাবাহিক এসব হামলার সর্বশেষ নজির কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরের ঘটনা।হুতিদের ঠেকাতে আবার একজোট সৌদি আরব-আমিরাত: ইয়েমেন যুদ্ধ নিতে পারে নতুন মোড়জিএসিএ জানিয়েছে, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে গত ১০ অক্টোবরের হামলায় ১২ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হয়েছেন। এর একদিন পর, ১১ অক্টোবর একটি বিমানবন্দরে আরেকটি হামলা হয়। সৌদি কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, ওই হামলায় একজন নিহত এবং ১১ জন আহত হন।গতকালই সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় জানায়, সৌদি আরামকোর সায়বাহ তেলক্ষেত্রের অবকাঠামোয় ড্রোন হামলার চেষ্টা হয়েছে। দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি ড্রোন শনাক্ত করে প্রতিহত করতে সক্ষম হয়। তবে এ ঘটনায় দুজন মারা গেছেন।ইয়েমেনের বড় অংশের নিয়ন্ত্রণ নিজেদের দখলে রাখা নিয়ে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হুতিদের সঙ্গে তুমুল লড়াই চালিয়ে যাচ্ছে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বাহিনী। লড়াইয়ে হুতিদের বিপক্ষে অবস্থান সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের।হুতিদের বিভিন্ন স্থাপনায় সৌদি জোটের নেতৃত্বে হামলা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে হুতিরা সৌদি ভূখণ্ডে একের পর এক হামলা চালাচ্ছে। বিশেষ করে সৌদি আরবের বিমানবন্দর ও জ্বালানি স্থাপনা লক্ষ্যবস্তু বানানো হচ্ছে। সৌদি আরবের সঙ্গে হুতিদের বেশ পুরোনো বিরোধ নতুন মাত্রা পেয়েছে।রিয়াদকে আর নিরাপদ মনে করছে না প্রবাসীরা, হুতিদের হামলায় সৌদির ভাবমূর্তি প্রশ্নের মুখেএকের পর এক হামলার পরিপ্রেক্ষিতে সৌদি আরবে ভ্রমণে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। বাতিল করা হয়েছে দেশটির প্রধান বিনিয়োগ সম্মেলন ‘ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ (এফআইআই)–এর এ বছরের আয়োজন। এ সম্মেলন ‘মরুভূমির দাভোস’ নামেও পরিচিত।নিরাপত্তা উদ্বেগ থেকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল একটি নির্দেশনা জারি করেছে। নির্দেশনায় সৌদি আরবে মার্কিন কূটনৈতিক মিশনগুলো থেকে কূটনীতিক ও তাঁদের পরিবারের সদস্যদের চলে আসতে বলা হয়েছে।নিরাপত্তা উদ্বেগ থেকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল একটি নির্দেশনা জারি করেছে। নির্দেশনায় সৌদি আরবে মার্কিন কূটনৈতিক মিশনগুলো থেকে কূটনীতিক ও তাঁদের পরিবারের সদস্যদের চলে আসতে বলা হয়েছে।প্রতিরক্ষায় শত শত কোটি কোটি ডলার খরচ করেও কেন হুতিদের হামলা ঠেকাতে পারছে না সৌদি আরবযুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্মকর্তারা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, এ অঞ্চলের আরও কয়েকটি কূটনৈতিক মিশন থেকে মার্কিন কর্মীদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।রিয়াদে মার্কিন দূতাবাসের গতকালের নিরাপত্তা সতর্কতায় হুতিদের পক্ষ থেকে সৌদি আরবের ভূখণ্ডে আরও হামলার আশঙ্কার কথাও জানানো হয়েছে।হামলার ভয়ে সৌদি আরবে হচ্ছে না ‘দাভোস ইন দ্য ডেজার্ট’
বস্তুত জীবনানন্দ দাশের কবিতার জাদু, গভীরতা এবং নান্দনিকতাই তাঁকে ‘কবিদের কবি’ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তাঁর কবিতা শুধু পাঠের জন্য নয় বরং অনুভব এবং বিশ্লেণের জন্যও। তিনি এমন এক কবি, যিনি বাংলা কবিতাকে শুধু সমৃদ্ধ করেননি, বরং তাকে নিয়ে গেছেন এক নতুন মাত্রায়।
ঢাকার যাত্রাবাড়ীর মাতুয়াইলে ময়লা ভাগাড়ের (স্যানিটরি ল্যান্ডফিল) একটি অংশ ঢেকে গেছে সবুজে। স্থানীয় কিছু লোকজন সেখানে জায়গা সমান করে চাষ করেছেন সবজি। পাট শাক, লাল শাক, পুঁইশাক, কলমি শাকসহ নানা রকমের সবজি চাষ হচ্ছে ময়লার স্তূপ ও তার তার আশপাশে।
আহতদের মধ্যে শিশুটির মা-বোন ও এক বিজিবি সদস্য আছেন।
আপাতত তেঁতুলিয়ার বিস্তীর্ণ চা-বাগান, মহানন্দা নদীর সৌন্দর্য ও সীমান্তবর্তী এলাকা ঘুরে সময় কাটাচ্ছেন পর্যটকরা।