হোমপেজ লোড হচ্ছে…
হিমছড়ি সৈকতে মেরিনা রিসোর্টের জাদুঘরসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের হিমছড়ি সৈকতে সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন নিখোঁজ রয়েছেন। এ ছাড়া একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
বুধবার বিকাল ৫টার দিকে মেরিনা রিসোর্টের জাদুঘরসংলগ্ন সৈকতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা দোলন আচার্য্য।
তাৎক্ষণিকভাবে নিহত, নিখোঁজ ও উদ্ধার হওয়া পর্যটকদের নাম-পরিচয় জানা যায়নি।
আহত পর্যটক কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন।
দোলন আচার্য্য বলেন, “দুটি গ্রুপের লোকজন সেখানে গোসলে নেমেছিলেন। একটি গ্রুপ চট্টগ্রামের বায়েজিদ এলাকার, অন্যটি ঢাকার উত্তরার।”
নিখোঁজ পর্যটকদের উদ্ধারে সাগরে অভিযান চলছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
বুন্দেসলিগার ক্লাব লাইপজিগের বিপক্ষে রিয়াল জিতেছে ৪-১ গোলের বড় ব্যবধানে। গোল করেছেন বের্নার্দো সিলভা, আরদা গুলের, কিলিয়ান এমবাপ্পে ও ইয়ান দিওমান্দে।
প্রকাশিত অন্তত দুটি ছবিতে দেখা যায়, স্যুট পরা হরদীপ সিং পুরি এবং কালো সোয়েটার পরা জেফরি এপস্টিন একটি টেবিলে মুখোমুখি বসে আছেন।
বিশ্বের অন্যতম পুরোনো ‘দ্য কুইনস কমনওয়েলথ রাইটিং প্রতিযোগিতায়' অংশ নিয়ে গোল্ড অ্যাওয়ার্ড পেয়েছে হ্যালোর শিশু সাংবাদিক ইফতেশাম ইসলাম।