হোমপেজ লোড হচ্ছে…

কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপে রোববার নারী-পুরুষ দুই বিভাগেই জয়ের আনন্দ সঙ্গী হতে পারত বাংলাদেশের, কিন্তু হয়নি। রুদ্ধশ্বাস লড়াইয়ে কেনিয়ার বিপক্ষে হেরেছেন মিজানুররা। মেয়েদের বিভাগে স্কটল্যান্ডকে স্রেফ খড়কুঁটোর মতো উড়িয়ে দিয়েছেন বৃষ্টিরা। তাতে বাংলাদেশের দিনটি পার হয়েছে জয়ের উচ্ছ্বাসের সঙ্গে হারের হতাশা নিয়ে।
ভারতের আহমেদাবাদের ভীর সাভারকার স্পোর্টস কমপ্লেক্সে এ দিন ‘বি’ গ্রুপের ম্যাচে কেনিয়ার বিপক্ষে ৩২-৩১ পয়েন্টে হেরেছে বাংলাদেশ। কানাডাকে ৬৭-২৮ ব্যবধানে গুঁড়িয়ে আসর শুরু করা নাসিররা এই প্রথম হারের স্বাদ পেলেন। নিজেদের তৃতীয় ম্যাচে তারা সোমবার মুখোমুখি হবে সিঙ্গাপুরের।
মেয়েদের বিভাগে কেনিয়ার বিপক্ষে ৩৪-২৫ পয়েন্টে হেরে আসর শুরু করা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে আধিপত্য করে শুরু থেকে। শেষ পর্যন্ত ৭৫-১৫ ব্যবধানে বড় জয় নিয়ে মাঠ ছাড়েন বৃষ্টি-খাদিজারা।
পরের ম্যাচে মেয়েদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।
ইংল্যান্ডকে হারানোয় অবদান কম নয় হারিস রউফের, শেষ উইকেটে শাদাবের সঙ্গে ৮৯ রানের জুটি গড়েন তিনি।
আরেকটি বড় হারে মাইকেল ক্যারিকের দলের অবস্থা আরও মলিন হয়ে পড়ল।
খেলোয়াড়দের সামর্থ্যে আস্থা রেখে আসিয়ান কাপের ব্যর্থতা ভুলে সামনে তাকাচ্ছেন টমাস ডুলি।
এএফসির বিশেষ কংগ্রেসের শেষ দিনটি ছিল ফিফা সভাপতির নির্দেশে পরিচালিত রাজনীতি, দাবি করেছেন জর্ডান ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান।