হোমপেজ লোড হচ্ছে…

কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপে নারী বিভাগে বাংলাদেশ চলছে উত্থান-পতনের মধ্য দিয়ে। স্কটল্যান্ডকে উড়িয়ে দেওয়ার আত্মবিশ্বাস এবার বৃষ্টি-খাদিজারা টেনে নিতে পারলেন না। শ্রীলঙ্কার বিপক্ষে হারলেন তারা।
ভারতের আহমেদাবাদের ভীর সাভারকার স্পোর্টস কমপ্লেক্সে সোমবার শ্রীলঙ্কার বিপক্ষে ৩১-২০ পয়েন্টে হেরেছে বাংলাদেশ। তিন ম্যাচে এটি তাদের দ্বিতীয় হার।
কেনিয়ার বিপক্ষে ৩৪-২৫ পয়েন্টে হেরে আসর শুরু করা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়েছিল ৭৫-১৫ ব্যবধানে । পরের ম্যাচে মেয়েদের প্রতিপক্ষ ইংল্যান্ড।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের প্রথম দিনে ভালো ব্যাটিং করলেও পায়ে টান লাগায় স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় তাওহিদ হৃদয়কে।
প্রথম দিন শেষে নৌবাহিনী ৯টি সোনাসহ ১৮টি পদক নিয়ে শীর্ষে আছে।
পাকিস্তানের পেসারকে তিরস্কার করার পাশাপাশি অর্থদণ্ডও দেওয়া হয়েছে।
আগের কয়েকটি ক্লাসিকোয় ফল যেভাবে রেয়াল মাদ্রিদের বিপক্ষে গেছে, তাতে এবারও দলটিকে নিয়ে ম্যাচের আগে খুব আশা করতে পারেননি এই জার্মান।