হোমপেজ লোড হচ্ছে…

রুদ্ধাশ্বাস লড়াইয়ে কেনিয়ার বিপক্ষে হারের পর দ্রুতই জয়ের পথে ফিরল বাংলাদেশ। সিঙ্গাপুরকে উড়িয়ে কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় জয় তুলে নিলেন মিজানুর-নাসিররা।
ভারতের আহমেদাবাদের ভীর সাভারকার স্পোর্টস কমপ্লেক্সে এ দিন ‘বি’ গ্রুপের ম্যাচে সিঙ্গাপুরকে ৬০-২৮ পয়েন্টে হারিয়েছে বাংলাদেশ। তিন ম্যাচে দুই জয়ে দলের পয়েন্ট হলো ৪।
কানাডাকে ৬৭-২৮ ব্যবধানে গুঁড়িয়ে আসর শুরু করা বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে জমজমাট লড়াইয়ের পর কেনিয়ার বিপক্ষে ৩২-৩১ পয়েন্টে হেরেছিল।
গ্রুপ পর্বে নিজেদের পরের ম্যাচে বাংলাদেশ বুধবার মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের প্রথম দিনে ভালো ব্যাটিং করলেও পায়ে টান লাগায় স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় তাওহিদ হৃদয়কে।
প্রথম দিন শেষে নৌবাহিনী ৯টি সোনাসহ ১৮টি পদক নিয়ে শীর্ষে আছে।
পাকিস্তানের পেসারকে তিরস্কার করার পাশাপাশি অর্থদণ্ডও দেওয়া হয়েছে।
আগের কয়েকটি ক্লাসিকোয় ফল যেভাবে রেয়াল মাদ্রিদের বিপক্ষে গেছে, তাতে এবারও দলটিকে নিয়ে ম্যাচের আগে খুব আশা করতে পারেননি এই জার্মান।