হোমপেজ লোড হচ্ছে…

কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিবর্তে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির।
ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ওই বৈঠকে পাঠানোর জন্য রোববার তাকে পূর্ণমন্ত্রীর মর্যাদা দিয়েছে সরকার। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সই করা এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়ে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনের উদ্দেশ্যসাধনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবিরকে পূর্ণমন্ত্রীর কর্তৃত্ব দেওয়া হয়েছে।
রুলস অব বিজনেসের ৪(৩) ধারা অনুযায়ী তাকে এই কর্তৃত্ব দেওয়ার কথা বলা হয় আদেশে।
পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, আগামী ১ থেকে ৪ নভেম্বর অ্যান্টিগুয়া ও বারবুডায় কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠক অনুষ্ঠিত হবে।
গত ১৭ ফেব্রুয়ারি গঠিত বিএনপির নতুন সরকারে অন্তর্বর্তীকালীন সরকারে প্রধান উপদেষ্টার রোহিঙ্গা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয় সংক্রান্ত হাই রিপ্রেজেন্টিটিভের দায়িত্ব পালন করা খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ওই সময় বিএনপির যুগ্ম-মহাসচিব হুমায়ুন কবিরকে নিজের উপদেষ্টা করে পররাষ্ট্র এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেন তিনি।
এরপর জুনে জাতিসংঘ সাধারণ পরিষদের একাশিতম অধিবেশনের সভাপতি পদে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের নির্বাচিত হওয়ার প্রেক্ষাপটে মন্ত্রিসভায় পরিবর্তন আসে।
২১ অগাস্ট শপথ নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হন হুমায়ুন কবির। এরপর হুমায়ুন কবিরকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ এবং শামা ওবায়েদকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ হিসাবে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়।
অগাস্টের শেষে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জাতিসংঘে সাধারণ অধিবেশনের দায়িত্ব নিতে যাওয়ার পর থেকে তার বেশিরভাগ দায়িত্ব হুমায়ুন কবিরই পালন করে আসছেন।
স্পেন ও যুক্তরাজ্য সফরে শামা ওবায়েদ
এদিকে পাঁচদিনের সরকারি সফরে স্পেন ও যুক্তরাজ্যে গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, অর্থনৈতিক অংশীদারত্ব গভীর এবং বাংলাদেশের পররাষ্ট্রনীতির ভিত্তি হিসেবে সাংস্কৃতিক কূটনীতিকে কাজে লাগানোর ক্ষেত্রে এই সফর তাৎপর্যপূর্ণ।
দুদেশের মধ্যে বন্ধুত্ব জোরদারের জন্য বাণিজ্য, বিনিয়োগ, ব্যবসায়, পর্যটন, দক্ষতা উন্নয়ন, সাংস্কৃতিক বিনিময়ে সহযোগিতার পথ উন্মোচনে বিভিন্ন পর্যায়ে বৈঠক করবেন প্রতিমন্ত্রী।
২৬ অক্টোবর স্পেনের সেভিয়েতে তৃতীয় স্পেন-বাংলাদেশ এক্সপো-২০২৬ উদ্বোধন করবেন প্রতিমন্ত্রী। বাংলাদেশি রপ্তানিকারকদের সঙ্গে স্পেনের উৎপাদক, আমদানিকারক এবং বিনিয়োগকারীদের সংযোগ তৈরি করতে এ মেলার আয়োজন করেছে স্পেন-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসবিসিসিআই)।
পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, স্পেন সফর শেষ করে ২৯ থেকে ৩০ অক্টোবর যুক্তরাজ্য সফর করবেন প্রতিমন্ত্রী শামা। বাংলাদেশি শিল্প ও সংস্কৃতির প্রসার, আন্তর্জাতিক সাংস্কৃতিক অংশীদারত্বের বিস্তার এবং বাংলাদেশের সৃজনশীল অর্থনীতির উন্নয়নে সুযোগ অনুসন্ধানে এই সফরে জোর দেওয়া হবে।
এ নিয়ে তৃতীয় দফা অভিযান চালানো হল।
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় লোকমান হোসেন(প্রাঃ) হাসপাতালে অনিয়মের অভিযোগ জরিমানা ৩দিন যেতে না যেতেই সিজারের পর প্রসূতির মৃত্যু : ক্লিনিক মালিকের ১ মাসের কারাদণ্ড। আলমডাঙ্গার লোকমান হোসেন (প্রা.) হাসপাতালে সিজারিয়ান অস্ত্রোপচারের পর প্রসূতির মৃত্যুর ঘটনায়
এ ধরনের ঘটনা প্রতিরোধে নেওয়া পদক্ষেপ এবং সংশ্লিষ্ট কনস্যুলার কর্মকর্তাদের কোনো গাফিলতি পাওয়া গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে তা জানাতে সুপারিশ করা হয়েছে।
সবুজ কবির: চুয়াডাঙ্গা সদর উপজেলার বাগানপাড়া গ্রামে মাদকবিরোধী অভিযানে শরিফুল ইসলাম টোটন (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। পরে সামারী ট্রায়াল কোর্টে তাৎক্ষণিক বিচারে তাঁকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে