হোমপেজ লোড হচ্ছে…
ঘটনার পর ভাতিজাকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় লোকজন।
নিজস্ব প্রতিবেদক

কুড়িগ্রামের রৌমারীতে ভাতিজার শাবলের আঘাতে চাচি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার বারবান্দা গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন রৌমারী থানার ওসি কাওছার আলী।
ভাতিজার নাম ফারুক হোসেন (৪০)। নিহত সোনা বানু (৪৫) ওই গ্রামের আব্দুল জলিলের স্ত্রী।
আহতরা হলেন- ফারুকের ছোট বোন মমিনা খাতুন (৩০), ছোট ভাইয়ের স্ত্রী জোসনা খাতুন (২৬) ও চাচা খলিলুর রহমান (৫৫)। তাদের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, ফারুক কয়েক দিন ধরে অস্বাভাবিক আচরণ করছিলেন। তিনি কখনো মায়ের কাছে মাদক কেনার টাকা চাইছিলেন, আবার কখনো চাচার কাছে জমির দলিল চেয়ে ঝগড়া করছিলেন।
রৌমারী সদরের ইউপি সদস্য ফিরোজ আহমেদ বলেন, ফারুক ও তার চাচা খলিলুর রহমানের বাড়ির উঠান পাশাপাশি। শুক্রবার দুপুর ১২টার দিকে ফারুক তার ছেলে টিটু ও মা জামিরন বেগমকে একটি ঘরে আটকে রাখেন। এ সময় তিনি নেশার টাকার জন্য তাঁদের জিম্মি করেন।
পরে পরিবারের অন্য সদস্যরা তাদের ছাড়াতে গেলে ফারুক ঘর থেকে শাবল নিয়ে তাদের ওপর হামলা করেন। এতে শাবলের আঘাতে চাচি সোনা বানু নিহত হন এবং আরও তিনজন আহত হন।
ঘটনার পর স্থানীয় লোকজন ফারুককে আটক করে বেঁধে রাখেন। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ওসি কাওছার আলী বলেন, স্থানীয় লোকজনের সহায়তায় ফারুককে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। তদন্তে অন্য কারও সম্পৃক্ততা পাওয়া গেলে তার নামও মামলায় যুক্ত করা হবে।
অনেক স্মৃতির দুয়েকটা বলতে গিয়ে কেউ থামলেন ঘড়ির কাঁটায় চোখ রেখে; কান্নায় কণ্ঠ বুজে আসায় কেউ কেউ কথাই শুরু করতে পারলেন না।
ওসি বলেন, “হুমকিদাতা ফোনটি কোথা থেকে করেছে- সব বিষয়ে আমরা খোঁজ নিচ্ছি।”
বগুড়ার প্রবাসী শাহেদ আহমেদের মরদেহ ১৩ দিন পর নিজ গ্রামে দাফন করা হয়েছে।
বাংলাদেশের সংবাদসেবাকে ডিজিটাল যুগে পৌঁছে দেওয়ার দিশারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম পার করল ২০ বছরের মাইলফলক। শুক্রবার ঘরোয়া আয়োজনে দিনটি উদযাপন করেন কর্মীরা। তবে দুই দশকের এই অর্জনের আনন্দ এবার ঢাকা পড়েছে বিষাদের ছায়ায়; কারণ মাত্র ২১ দিন আগে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খাল