হোমপেজ লোড হচ্ছে…

প্রয়োজনীয় অনুমোদন ছাড়া পটুয়াখালীর পর্যটনকেন্দ্র কুয়াকাটায় জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মাসুদ সাঈদীর ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্টসহ তিনটি হোটেলের নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।
নির্মাণকাজ বন্ধের পর কুয়াকাটা পৌরসভা ও কলাপাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্থাপনাগুলোর নির্মাণস্থলে নিষেধাজ্ঞার ব্যানার টাঙিয়ে দেওয়া হয়।
মঙ্গলবার বিকালে কুয়াকাটা বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্যসচিব ও কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান এবং কুয়াকাটা পৌরসভার প্রশাসক ও কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেক ঘটনাস্থলে গিয়ে এ নির্দেশ দেন।
নির্মাণকাজ বন্ধ করে দেওয়া অন্য দুটি হোটেল হলো- বিচ পয়েন্ট এবং শশী মহল।
ব্যানারে বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া নির্মাণকাজ চলমান থাকায় নির্দেশক্রমে কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ইস্তাম্বুল হোটেল অ্যান্ড রিসোর্টের ওয়েবসাইট ও ফেইসবুকে ঢুকে দেখা যায়, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিসেবে মাসুদ সাঈদীর ছবি ও নাম রয়েছে।
ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্টে বিনিয়োগের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার–প্রচারণা রয়েছে। প্রচারণায় এ প্রকল্পকে বাংলাদেশের হালাল ট্যুরিজম বলে দাবি করা হয়। মাত্র পাঁচ লাখ টাকা দিয়ে এই প্রকল্পের শেয়ারের মালিক হওয়ার সুযোগ রয়েছে।
কুয়াকাটা পৌরসভার প্রশাসক মো. ইয়াসীন সাদেক বলেন, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া ভবন নির্মাণ আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। এ ছাড়া কুয়াকাটার মাস্টারপ্ল্যানে ওই জমি রেলওয়ের স্থাপনার জন্য বরাদ্দ রয়েছে। এ কারণে স্থাপনাগুলোর নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়েছে। এই জায়গা বর্তমান বিএস জরিপ অনুযায়ী কুয়াকাটা পৌরসভার আওতাধীন।
যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া স্থাপনা নির্মাণ এবং কুয়াকাটার মাস্টারপ্ল্যানের বিধান অনুসরণ না করায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
কলাপাড়া ইউএনও আরিফুজ্জামান বলেন, কুয়াকাটার উন্নয়নের লক্ষে একটি মাস্টারপ্ল্যান রয়েছে। এখানে যেকোনো স্থাপনা নির্মাণ করতে হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি প্রয়োজন।
“এর আগেও আমরা ইস্তানবুল নামের ওই ভবনের নির্মাণকাজ বন্ধ রাখার জন্য বলেছিলাম। সোমবার বিভাগীয় কমিশনার স্যার কুয়াকাটা পরিদর্শনে এসে এ বিষয়ে দিকনির্দেশনা দিয়েছেন। সেই অনুযায়ী নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়,” বলেন তিনি।
‘ইস্তানবুল’ রিসোর্টের মালিকানা সম্পর্কে জানতে চাইলে ইউএনও বলেন, “এই প্রতিষ্ঠানটি কার, সেটি আসলে দেখার কোনো বিষয় নয়। শুনেছি, এটি পিরোজপুরের সংসদ সদস্যের প্রতিষ্ঠান। তবে এ বিষয়ে তার সঙ্গে আমার কখনো কথা হয়নি।”
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার লতাচাপলী মৌজার এসএ ২৯২ নম্বর খতিয়ানের প্রায় ২১ একর ৬৬ শতক জমিতে গড়ে উঠছে ইস্তানবুল প্রকল্পটি। এর মধ্যে প্রকল্প এলাকায় প্রায় ছয় একর জমিতে সীমানাপ্রাচীর নির্মাণ করা হয়েছে। সেখানে একটি মসজিদ, মাদ্রাসা ও কনভেনশন হলের নির্মাণকাজও চলছিল।
চলতি বছরের জাতীয় সংসদ নির্বাচনের পর কুয়াকাটা পৌর এলাকার মুসল্লীয়াবাদ গ্রামে হোটেলটির নির্মাণকাজ শুরু হয় বলে জানিয়েছেন স্থানীয়রা।
প্রকল্পের স্থানীয় প্রতিনিধি মনির মুসুল্লি সাংবাদিকদের বলেন, “আমি এ বিষয়ে কোনো তথ্য দিতে পারব না। আমি ঘটনাস্থলে ছিলাম না।”
এ বিষয়ে জানতে পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদীর মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি। পরে মোবাইলে বার্তা পাঠিয়েও কোনো সাড়া পাওয়া যায়নি।
স্থানীয় কৃষকরা জানান, ‘কালু বাহিনী’ ও ‘কাকন বাহিনী’র মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছিল পুলিশ।
সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বিজয়নগর থানার ওসি।
হামলায় কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।