হোমপেজ লোড হচ্ছে…
ঢাকের বাদ্য আর উলুধ্বনিতে দেবীকে বিদায় জানান ভক্তরা।
সাফওয়ান আহমেদ

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সাঙ্গ হল হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।
মর্ত্যলোকের বাবার বাড়ি ছেড়ে কৈলাসে স্বামীগৃহে ফিরে গেলেন দেবী দুর্গা।
রাজধানীর পুরান ঢাকার ওয়াইজঘাটের বিনা স্মৃতি স্নানঘাটে বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে শুরু হয় বিসর্জনপর্ব। এরপর এক এক করে বিভিন্ন মণ্ডপের প্রতিমার বিসর্জন হতে থাকে।
এ সময় ঢাকের বাদ্য আর উলুধ্বনিতে দেবীকে বিদায় জানান ভক্তরা।
শুক্রবার ষষ্ঠীর সকালে ‘আনন্দময়ীর’ বন্দনায় শুরু হয় দুর্গাপূজা। মহাসপ্তমী তিথি শনি ও রোববার দুই দিন বিস্তৃত হওয়ায় এবার ছয় দিন ধরে চলে এ উৎসব।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: ঢাকা।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে বিভাগ।
বৃহস্পতিবার বিকালের মধ্যে সাজেক ভ্যালি থেকে পর্যটকদের ফিরে আসার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।
হিমছড়ি সৈকতে মেরিনা রিসোর্টের জাদুঘরসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
হেলিকপ্টার থেকে হিরণ পয়েন্ট ও সুন্দরবন এলাকা পর্যবেক্ষণ করবেন সরকারপ্রধান।