হোমপেজ লোড হচ্ছে…
কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে উসমান দেম্বেলে ও মার্কিনিয়োসকে, খাভিচা কাভারাৎস্খেলিয়া হয়তো বাকি মৌসুমেই আর খেলতে পারবেন না।
নিজস্ব প্রতিবেদক

চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার বিপক্ষে পিএসজির জয়ের আনন্দ ম্লান হতে বসেছে গুরুত্বপূর্ণ তিন খেলোয়াড়ের চোটে। ইউরোপ সেরার প্রতিযোগিতায় গত মৌসুমে দলের সেরা খেলোয়াড় খাভিচা কাভারাৎস্খেলিয়ার হাঁটুতে অস্ত্রোপচার করাতে হবে। মৌসুমের বাকি অংশে হয়তো আর পাওয়া যাবে না এই উইঙ্গারকে। আক্রমণভাগের আরেক তারকা উসমান দেম্বেলে ও ডিফেন্ডার মার্কিনিয়োসও ছিটকে গেছেন কয়েক সপ্তাহের জন্য।
প্যারিসে মঙ্গলবার পিএসজির ৪-২ গোলে জয়ের ম্যাচে ডান হাঁটুতে চোট পান কাভারাৎস্খেলিয়া। ম্যাচের এক ঘণ্টা পূর্ণ হওয়ার ঠিক আগে তাকে মাঠ থেকে তুলে নিতে হয়; জর্জিয়ান এই উইঙ্গার তখন পায়ে ভর দিয়ে দাঁড়াতে পারছিলেন না।
২৫ বছর বয়সি এই খেলোয়াড় গত মৌসুমে পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ধরে রাখার অভিযানে গোল করেন ১০টি, এছাড়া সহায়তা করেন ছয়টি গোলে। এই দুর্দান্ত ফর্ম তাকে ২০২৬ সালের ব্যালন দ’র পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে দিয়েছে।
তাকে হারানোটা পিএসজির জন্য অনেক বড় ধাক্কা। বর্তমানে দলটি চ্যাম্পিয়ন্স লিগের পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে। তিন ম্যাচে তিন জয় নিয়ে তারা টানা তৃতীয় শিরোপার পথে দারুণভাবে ছুটে চলেছে।
মৌসুমের এই সময়ে এভাবে চোট পেয়ে ছিটকে যাওয়ায় ভীষণ হতাশ কাভারাৎস্খেলিয়া ইনস্টাগ্রামে লিখেছেন, “প্রতিটি ম্যাচের আগে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করতাম যেন সুস্থ অবস্থায় মাঠ ছাড়তে পারি। কিন্তু সব বৃথা গেল।
“খুব বেশি সময় পার হয়নি, তবুও একটি প্রশ্ন বারবার আমার মাথায় ঘুরপাক খাচ্ছে: আমিই কেন? কখনোই কোনো প্রচেষ্টায় ঘাটতি রাখিনি আমি। আমার মনে হয়, এই ম্যাচের জন্য আমি আগের যেকোনো সময়ের চেয়ে ভালো প্রস্তুতি নিয়েছিলাম। ভেবেছিলাম সবকিছুর জন্যই প্রস্তুত আছি-কিন্তু এর (চোট) জন্য ছিলাম না।”
এই ধাক্কা কাটিয়ে আরও শক্তভাবে ফিরে আসার প্রত্যয় জানান তিনি।
“আমি জানি, আমার পাশে সবসময় থাকা মানুষগুলোর জন্য আমাকে আরও শক্তিশালী হয়ে ফিরে আসতে হবে। আপনাদের হতাশ করব না-কথা দিচ্ছি, একটি মুহূর্তও নষ্ট করব না।”
সাধারণত এসিএল চোট থেকে সেরে উঠতে অন্তত ছয় মাস সময় লাগে।
বার্সেলোনার বিপক্ষে রোমাঞ্চ ছড়ানো ম্যাচটিতে ঊরুর চোটে ১৯তম মিনিটে মাঠ ছাড়তে বাধ্য হন গতবারের ব্যালন দ’র জয়ী দেম্বেলে। একই ধরনের সমস্যায় দ্বিতীয়ার্ধে মাঠ ছাড়েন অধিনায়ক মার্কিনিয়োসও।
দেম্বেলের চোটও পিএসজির জন্য আরেকটি বড় ধাক্কা। চলতি মৌসুমের শুরু থেকেই তিনি দারুণ ছন্দে ছিলেন। সব প্রতিযোগিতা মিলিয়ে চারটি গোল করার পাশাপাশি ছয়টি গোলে সহায়তা করেছেন ফরাসি তারকা।
পিএসজি জানিয়েছে, এই দুজনকে আগামী কয়েক সপ্তাহ চিকিৎসাধীন থাকতে হবে।
লুইস এনরিকের দল বর্তমানে লিগ আঁয় দ্বিতীয় স্থানে রয়েছে। তাদের পরবর্তী ম্যাচ রোববার, পয়েন্ট তালিকার শীর্ষে থাকা অলিম্পিক লিওঁর বিপক্ষে; গোল পার্থক্যে তারা পিএসজির চেয়ে এগিয়ে আছে।
ছন্নছাড়া মাইকেল ক্যারিকের দলের অবস্থা আরও মলিন হয়ে পড়ল।
ছন্নছাড়া মাইকেল ক্যারিকের দলের অবস্থা আরও মলিন হয়ে পড়ল।
ছন্নছাড়া মাইকেল ক্যারিকের দলের অবস্থা আরও মলিন হয়ে পড়ল।
ছন্নছাড়া মাইকেল ক্যারিকের দলের অবস্থা আরও মলিন হয়ে পড়ল।