হোমপেজ লোড হচ্ছে…

রাজধানীর গুলিস্তানে ঢাকা ট্রেড সেন্টার ও ফুলবাড়িয়া সুপারমার্কেট সংলগ্ন ফুটপাত থেকে শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
নিয়ম ভেঙে পুনরায় সড়ক ও ফুটপাত দখল করলে মালামাল জব্দের পাশাপাশি হকারদের গ্রেপ্তারের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ডিএসসিসির চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
অভিযানে পে-লোডারসহ ভারী যন্ত্রপাতি দিয়ে অবৈধ অবকাঠামো গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি বিপুল পরিমাণ মালামাল ও সরঞ্জাম জব্দ করা হয়। সিটি করপোরেশনের শতাধিক উচ্ছেদকর্মী এবং ছয় প্লাটুন পুলিশ অভিযানে অংশ নেয়।
<div class="paragraphs"><p>ভিডিও থেকে নেওয়া ছবি</p></div> সরেজমিনে অভিযান পরিদর্শনে গিয়ে ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম সাংবাদিকদের বলেন, “হকারদের জন্য নির্দিষ্ট কিছু ফুটপাত, নৈশকালীন মার্কেট ও হলিডে মার্কেট নির্ধারণ করে দেওয়া হয়েছে, তারা কেবল সেখানেই বসতে পারবেন। বিশেষ করে গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত পুরো রাস্তা সম্পূর্ণ পরিষ্কার রাখা হবে এবং মূল রাস্তায় কোনোভাবেই হকার বসতে দেওয়া হবে না।”
হকার সংগঠনের নেতাদের সঙ্গে একাধিকবার বৈঠক ও সতর্ক করার পরও তারা পুনরায় ফুটপাত দখল করছেন অভিযোগ করে প্রশাসক বলেন, “উচ্ছেদের পরও পুনরায় বসে পড়ায় এখন কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া ছাড়া উপায় নেই। নিয়ম অমান্য করে বসলে মালামাল জব্দের পাশাপাশি প্রয়োজনে গ্রেপ্তার করা হবে।”
ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. রেজাউল করিম, প্রধান রাজস্ব কর্মকর্তা জোনায়েদ কবীর সোহাগ, সম্পত্তি কর্মকর্তা হাছিবা খান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ডিএসসিসি।
দুদকের এ মামলায় তার বিরুদ্ধে ১১ কোটি ৪ লাখ ৪৩ হাজার ৫৭৬ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ করা হয়েছে।
মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিন স্বস্তি নিয়েই শেষ করেছে বাংলাদেশ। টসে জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের শুরুটা অবশ্য ভালো হয়নি। ৯ রানের মাথায় আউট হয়ে যান তানজিদ। সেই ধাক্কা সামলে ৭৪ ওভারে তিন উইকেটে ২১৩ রানে প্রথম দিন শেষ করে শান্তরা। আলোকস্বল্পতার কারণে পুরো ৯০ ওভার খেলা সম্ভব
গত বছরের ২৫ ফেব্রুয়ারি তাদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছিল।
দিবস উপলক্ষে বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়।