হোমপেজ লোড হচ্ছে…
চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকার গুলিস্তানের শহীদ মতিউর পার্কের সামনের ফুটপাত থেকে অচেনা এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে পল্টন থানা পুলিশ।
শনিবার সকাল সাড়ে ৬টার দিকে অচেতন অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পল্টন মডেল থানার এসআই অভি জানান, টহল পুলিশের কাছ থেকে পাওয়া খবরে ওই ব্যক্তিকে উদ্ধার করে সকাল ৮টার দিকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
“আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে জানা যাবে। সিআইডির ক্রাইম সিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে। হাতের আঙ্গুলের ছাপ নেওয়া হয়েছে এবং প্রযুক্তির সহায়তায় তার নাম পরিচয় জানার চেষ্টা চলছে।”
রাত ৩টার দিকে ব্যাংকের ভল্ট রুমের দরজা ভাঙার চেষ্টা করা হয়।
জামালগঞ্জের ইউএনও শিল্পী রাণী মোদক বলেন, এসিল্যান্ড আরিফুর রহমান শান্তকে তার পরিবারের তত্ত্বাবধানে ঢাকায় চিকিৎসা দেওয়া হচ্ছে।
অপরাধ দমনে চলমান বিশেষ অভিযানের মধ্যে খুলনা সফর করছেন আইজিপি মো. আলী হোসেন ফকির।
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা গত ২ জুলাই শুরু হয়ে ৮ অগাস্ট শেষ হয়।