হোমপেজ লোড হচ্ছে…

জাতীয় গ্রিডের একটি অংশে বিপর্যয়ের কারণে ঢাকা ও চট্টগ্রামের বড় অংশে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার ঘট্না তদন্তে এবার কমিটি করে দিয়েছে বিদ্যুৎ বিভাগ।
এ বিভাগের অতিরিক্ত সচিব কে এম আলী রেজাকে প্রধান করে গঠিত পাঁচ সদস্যের কমিটিকে বিদ্যুৎ বিপর্যয়ের কারণ ‘অনুসন্ধান’ এবং এ বিষয়ে সুনির্দিষ্ট ‘সুপারিশমালা’ প্রণয়নের দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রতিবেদন দিতে দুই সপ্তাহ সময় দেওয়া হয়েছে বিদ্যুৎ বিভাগের এ কমিটিকে।
মঙ্গলবারের ওই ঘটনায এর আগে আরেকটি তদন্তে কমিটি করেছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিসিবি)।
পাওয়ার গ্রিড বাংলাদেশ বলছে, ‘যান্ত্রিক ত্রুটির কারণে’ এ বিপর্যয়ের পর সব এলাকায় বিদ্যুৎ ফিরিয়ে আনতে ছয় ঘণ্টার বেশি সময় লেগে যায়।
এর প্রকৃত কারণ উদঘাটন ও ঘটনার পুনরাবৃত্তি রোধে করণীয় ঠিক করতে প্রধান প্রকৌশলী সৈয়দ এবাদুল্লাহ হায়দার আলীকে প্রধান করে গঠিত পিজিসিবির কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২টা ৪৩ মিনিটে ঢাকার মেঘনাঘাট-হরিপুর সঞ্চালন লাইনে ত্রুটির কারণে ঢাকার পূর্ব অংশ এবং চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ চলে যায়।
এ সময় প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়, সুপ্রিম কোর্ট ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা এবং বাংলাদেশ ব্যাংকেও বিদ্যুৎ ছিল না।
পরে বেলা ২টা ৩০ মিনিটের মধ্যে সঞ্চালন লাইনের সব পয়েন্টে পুনঃসংযোগ চালু করা হয়। তবে সব এলাকায় বিদ্যুৎ ফিরিয়ে আনতে ছয় ঘণ্টার বেশি সময় পার হয়ে যায়।
দুদকের এ মামলায় তার বিরুদ্ধে ১১ কোটি ৪ লাখ ৪৩ হাজার ৫৭৬ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ করা হয়েছে।
মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিন স্বস্তি নিয়েই শেষ করেছে বাংলাদেশ। টসে জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের শুরুটা অবশ্য ভালো হয়নি। ৯ রানের মাথায় আউট হয়ে যান তানজিদ। সেই ধাক্কা সামলে ৭৪ ওভারে তিন উইকেটে ২১৩ রানে প্রথম দিন শেষ করে শান্তরা। আলোকস্বল্পতার কারণে পুরো ৯০ ওভার খেলা সম্ভব
গত বছরের ২৫ ফেব্রুয়ারি তাদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছিল।
দিবস উপলক্ষে বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়।