হোমপেজ লোড হচ্ছে…

জাতীয় গ্রিডের একটি অংশে বিপর্যয়ের কারণে রাজধানী ঢাকা এবং বন্দরনগরী চট্টগ্রামের বড় এলাকা বিদ্যুৎহীন ছিল অন্তত দুই ঘণ্টা।
মঙ্গলবার দুপুরে বিদ্যুৎ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘যান্ত্রিক ত্রুটির কারণে’ এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
পরে বেলা আড়াইটায় ‘জাতীয় গ্রিডের রেস্টোরেশন কাজ পুরোপুরি সম্পন্ন হওয়ার’ কথা জানিয়ে বলা হয়, উৎপাদন বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিক্ষিপ্ত লোডশেডিংও কমে আসবে বলে বিদ্যুৎ বিভাগ আশা করছে।
মঙ্গলবার বেলা পৌনে ১টার দিকে ঢাকার পূর্ব অংশ এবং চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ চলে যায়। এ সময় প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়, সুপ্রিম কোর্ট ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা এবং বাংলাদেশ ব্যাংকেও বিদ্যুৎ ছিল না।
পাওয়ার গ্রিড বাংলাদেশের তথ্য অনুযায়ী, ঢাকার ভুলতা, হরিপুর, সিদ্ধিরগঞ্জ, গুলশান, রামপুরা, উলন, মহাখালী, মতিঝিল, মগবাজার, বনশ্রী, খিলগাঁও এলাকা বিদ্যুৎ বিপর্যয়ের কবলে পড়ে।
চট্টগ্রামের কিছু অংশ এবং নরসিংদীর বিভিন্ন এলাকাতেও একই সময়ে বিদ্যুৎ চলে যায়। পরে বেলা আড়াইটার দিকে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ ফিরতে শুরু করে।
তখন বিদ্যুৎ বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়, “বর্তমানে বিদ্যুতের সকল গ্রিড লাইন ও গ্রিড উপকেন্দ্রসমূহ চালু রয়েছে। বিদ্যুৎ কেন্দ্রসমূহ পর্যায়ক্রমে চালু করা হচ্ছে এবং বিতরণ সংস্থাসমূহ লোড নিচ্ছে। উৎপাদন বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিক্ষিপ্ত লোডশেডিং কমে যাবে বলে আশা করা যায়।”
তবে ঠিক কী ধরনের যান্ত্রিক ত্রুটির কারণে এই বিপর্যয় ঘটল, সে বিষয়ে কোনো মন্তব্য করেননি বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা।
পাওয়ার গ্রিড বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে, “তাৎক্ষণিকভাবে কারিগরি কারণ জানা যায়নি। প্রকৃত কারণ উদঘাটনের প্রচেষ্টা অব্যাহত আছে।”
দেশের উত্তরাঞ্চলসহ অন্যান্য এলাকায় বিদ্যুৎ সরবরাহ ‘সচল ও স্বাভাবিক’ রয়েছে জানিয়ে পাওয়ার গ্রিডের বার্তায় বলা হয়, “অনাকাঙ্ক্ষিত বিদ্যুৎ বিচ্যুতির কারণে জনসাধারণের সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখিত।”
এর আগে ২০২২ সালের ৪ অক্টোবর পূর্বাঞ্চলীয় গ্রিডে বিপর্যয়ের কারণে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহসহ দেশের বড় একটি অংশ প্রায় আট ঘণ্টা বিদ্যুৎহীন থাকে।
তার আগে ২০১৪ সালের ১ নভেম্বর জাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণে প্রায় ১২ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল সারা দেশে।
দুদকের এ মামলায় তার বিরুদ্ধে ১১ কোটি ৪ লাখ ৪৩ হাজার ৫৭৬ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ করা হয়েছে।
মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিন স্বস্তি নিয়েই শেষ করেছে বাংলাদেশ। টসে জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের শুরুটা অবশ্য ভালো হয়নি। ৯ রানের মাথায় আউট হয়ে যান তানজিদ। সেই ধাক্কা সামলে ৭৪ ওভারে তিন উইকেটে ২১৩ রানে প্রথম দিন শেষ করে শান্তরা। আলোকস্বল্পতার কারণে পুরো ৯০ ওভার খেলা সম্ভব
গত বছরের ২৫ ফেব্রুয়ারি তাদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছিল।
দিবস উপলক্ষে বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়।