হোমপেজ লোড হচ্ছে…

ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল দিয়ে স্থলে উঠে আসা প্রবল ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডবে দেশটির পূর্ব উপকূলীয় অঞ্চলে অন্তত ছয়জন নিহত হয়েছেন।
অর্ণব স্থলে উঠে আসার একদিন পর বৃহস্পতিবার ভারতের ওই অঞ্চলের বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ বিভ্রাট অব্যাহত আছে।
কর্মকর্তারা জানিয়েছেন, ঝড়টি ওই অঞ্চলের মধ্য দিয়ে দ্রুত এগিয়ে যায়, এ সময় ভারি বৃষ্টি ও প্রবল ঝড় বয়ে যায়।
স্থানীয় কর্মকর্তাদের উদ্ধৃত করে ভারতীয় সংবাদপত্র টাইমস অব ইন্ডিয়া মৃত্যুর সংখ্যা নয়জন বলে জানিয়েছে। বাড়ি ধসে, গাছ উপড়ে পড়ে ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে তারা।
কিন্তু অন্ধ্রপ্রদেশের এক সরকারি কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, সরকারি হিসাব অনুযায়ী ছয়জনের মৃত্যু হয়েছে।
ভারতের আবহাওয়া বিভাগ তাদের মানদণ্ড অনুযায়ী অর্ণবকে তৃতীয় সর্বোচ্চ শ্রেণির ‘অতি তীব্র ঘূর্ণিঝড়’ হিসেবে চিহ্নিত করেছিল। এটি বুধবার ভোরে অন্ধ্রের উপকূল দিয়ে স্থলে উঠে আসে। স্থলে উঠে আসার পরই অর্ণব কিছুটা শক্তি হারায়।
বৃহস্পতিবার ভোরে এটি আরও শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়। এ নিম্নচাপটি ছত্তীশগড় ও সংলগ্ন দক্ষিণ ওড়িশার উপর অবস্থান করছিল।
অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু এক বিবৃতিতে জানিয়েছেন, ঘূর্ণিঝড়ে অন্তত ১৫ হাজার বৈদ্যুতিক খুঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। কোনাসিম ও পশ্চিম গোদাবরি জেলায় ছাড়া বাকি সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ সচল করা হয়েছে।
নাইডু জানান, প্রযুক্তির অগ্রগতি সরকারকে এমন এলাকাগুলো চিহ্নিত করতে সক্ষম করেছে যেখানে সবচেয়ে বেশি প্রভাব পড়ার আশঙ্কা ছিল, এতে জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি সীমিত করা সম্ভব হয়েছে।
ঘূর্ণিঝড়ের কারণে মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজ ২০ জন নাবিকসহ অন্ধ্রপ্রদেশের উপকূলে আটকা পড়ে আছে। সাগর উত্তাল থাকার কারণে বৃহস্পতিবারও জাহাজটি একই জায়গায় আটকে আছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
উপকূলের নিচু এলাকায় জলোচ্ছ্বাসের আশঙ্কায় ঝড় আসার আগেই অন্ধ্র প্রদেশ ও ওড়িশার এক লাখ ৮০ হাজারের বেশি মানুষকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়। কিছু স্কুল বন্ধ রাখা হয়েছে আর কিছু ট্রেন পরিষেবা ও ফ্লাইট বাতিল করা হয়েছে।
অর্ণবের উৎপত্তি বঙ্গোপসাগরে। এই উপসাগরটি গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড়ের একটি প্রধান উৎপত্তিস্থল। এখান থেকে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড়গুলো বাংলাদেশের দক্ষিণাঞ্চলে ও ভারতের দক্ষিণপূর্বাঞ্চলে প্রায়ই প্রাণঘাতী দুর্যোগ বয়ে আনে।
এ নির্বাচনকে মূলত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর শাসনামলের ওপর এক ধরনের গণভোট হিসেবে দেখা হচ্ছিল।
বিজ্ঞপ্তিতে বলা হয়, টিকাদান কার্যক্রমের সঙ্গে দূতাবাসের কোনো সংশ্লিষ্টতা নেই।
তিনি ট্রাম্প প্রশাসনের অপসারিত হওয়া জেনারেলদের দীর্ঘ তালিকার সর্বশেষ সংযোজন।
অনেকেই বেতন পাচ্ছেন না, কয়েকজনের ওয়ার্ক পারমিটও বাতিল করা হয়েছে।