হোমপেজ লোড হচ্ছে…
চট্টগ্রাম কর কমিশনার অফিসে ১৩ থেকে ২০ গ্রেডের পাঁচ পদে ২৬ জন নিয়োগ, আবেদন ৫ নভেম্বর পর্যন্ত।
নিজস্ব প্রতিবেদক

কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-১, চট্টগ্রামের নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন চলছে। প্রতিষ্ঠানটি ১৩তম থেকে ২০তম গ্রেডের ৫ ক্যাটাগরির পদে ২৬ জনকে নিয়োগ দেবে। আবেদন করা যাবে আগামী ৫ নভেম্বর ২০২৬ বিকেল ৪টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। শুধু চট্টগ্রাম জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন।চাকরির বিবরণ— ১. কম্পিউটার অপারেটর: ১টিশিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার টাইপে বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে গতি যথাক্রমে ২৫ ও ৩০ শব্দসহ স্ট্যাডার্ড অ্যাপটিচিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।গ্রেড: ১৩বেতন স্কেল: ২৪,০০০-৫৮,০০০ টাকা।বিসিএসে ‘রিপিট ক্যাডার’ বন্ধে যে উদ্যোগ পিএসসির, ৫০তম থেকেই মিলতে পারে সুফল ২. উচ্চমান সহকারী: ৩টিশিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার টাইপে বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে গতি যথাক্রমে ২৫ ও ৩০ শব্দ হতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।গ্রেড: ১৪বেতন স্কেল: ২৩,৫০০-৫৬,৮০০ টাকা।৩. সাঁট মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর: ৯টিশিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক বা সমমানের ডিগ্রি। সাঁটলিপিতে বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে গতি যথাক্রমে ৪৫ ও ৭০ শব্দ হতে হবে। কম্পিউটার টাইপে বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে গতি যথাক্রমে ২৫ ও ৩০ শব্দ হতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।গ্রেড: ১৪বেতন স্কেল: ২৩,৫০০-৫৬,৮০০ টাকা।বিশ্ব স্বাস্থ্য সংস্থায় বিনা মূল্যের অনলাইন কোর্স, যেভাবে আবেদন৪. অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক: ৪টিশিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার টাইপে বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে গতি যথাক্রমে ২০ ও ২০ শব্দ হতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।গ্রেড: ১৬বেতন স্কেল: ২১,৯০০- ৫২,৯০০ টাকা।৫. অফিস সহায়ক: ৯টিশিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।গ্রেড: ২০বেতন স্কেল: ২০,৫০০-৪৯,৬০০ টাকা।সরকারি প্রতিষ্ঠানে চাকরি, বেতন প্রায় দেড় লাখ টাকাসব পদের বয়সসীমা১ অক্টোবর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ হতে হবে। বয়স প্রমাণে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়।আবেদন ফি—১ থেকে ৪ নম্বর পদের আবেদন ফি টেলিটক সার্ভিস চার্জসহ মোট ১১২ টাকা। ৫ নম্বর পদের আবেদন ফি টেলিটকের সার্ভিস চার্জসহ মোট ৫৬ টাকা।আবেদনের নিয়ম: পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক প্রার্থীরা প্রতিষ্ঠানের নির্ধারিত ওয়েবসাইট লিংকে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
বস্তুত জীবনানন্দ দাশের কবিতার জাদু, গভীরতা এবং নান্দনিকতাই তাঁকে ‘কবিদের কবি’ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তাঁর কবিতা শুধু পাঠের জন্য নয় বরং অনুভব এবং বিশ্লেণের জন্যও। তিনি এমন এক কবি, যিনি বাংলা কবিতাকে শুধু সমৃদ্ধ করেননি, বরং তাকে নিয়ে গেছেন এক নতুন মাত্রায়।
ঢাকার যাত্রাবাড়ীর মাতুয়াইলে ময়লা ভাগাড়ের (স্যানিটরি ল্যান্ডফিল) একটি অংশ ঢেকে গেছে সবুজে। স্থানীয় কিছু লোকজন সেখানে জায়গা সমান করে চাষ করেছেন সবজি। পাট শাক, লাল শাক, পুঁইশাক, কলমি শাকসহ নানা রকমের সবজি চাষ হচ্ছে ময়লার স্তূপ ও তার তার আশপাশে।
আহতদের মধ্যে শিশুটির মা-বোন ও এক বিজিবি সদস্য আছেন।
আপাতত তেঁতুলিয়ার বিস্তীর্ণ চা-বাগান, মহানন্দা নদীর সৌন্দর্য ও সীমান্তবর্তী এলাকা ঘুরে সময় কাটাচ্ছেন পর্যটকরা।