হোমপেজ লোড হচ্ছে…
প্রায় ৪০০ একর কৃষিজমি দখল করে ঝিল খননের অভিযোগ রয়েছে একটি চক্রের বিরুদ্ধে।
নিজস্ব প্রতিবেদক

চাঁদপুর সদর উপজেলার প্রায় ৪০০ একর কৃষিজমি অবৈধভাবে দখল করে ঝিল বানিয়ে মাটি কেটে বিক্রি করার অভিযোগে এক উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ইব্রাহীমপুর ইউনিয়নের মুখদ্দি ও তালতাতলী এলাকায় চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিকের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
অভিযানকালে মাটি কাটার একটি ভেকু মেশিন জব্দ করা হয় এবং ঝিলে চাষ করা মাছ নদীতে অবমুক্ত করা হয়।
স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী একটি চক্র ৪০ থেকে ৫০টি ঝিল তৈরি করে পৈতৃক সম্পত্তিসহ কৃষিজমি দখল করেছে। এসব জমির উপরিভাগের ঊর্বর মাটি কেটে বিভিন্ন ইটভাটায় বিক্রি করা হয়েছে।
বাধা দিতে গেলে জমির মালিকদের হুমকি ও মারধরের শিকার হতে হয়েছে বলেও অভিযোগ রয়েছে।
ভুক্তভোগী মো. নুরুল ইসলাম রাঢ়ীর অভিযোগ, এসব জমিতে তাদের পূর্বপুরুষেরা বিভিন্ন ধরনের ফসল চাষ করতেন। কিন্তু ক্ষমতার প্রভাব দেখিয়ে একটি চক্র জমি দখল করে মাটি কেটে বিক্রি করেছে।
বিস্তারিত আসছে …
বস্তুত জীবনানন্দ দাশের কবিতার জাদু, গভীরতা এবং নান্দনিকতাই তাঁকে ‘কবিদের কবি’ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তাঁর কবিতা শুধু পাঠের জন্য নয় বরং অনুভব এবং বিশ্লেণের জন্যও। তিনি এমন এক কবি, যিনি বাংলা কবিতাকে শুধু সমৃদ্ধ করেননি, বরং তাকে নিয়ে গেছেন এক নতুন মাত্রায়।
ঢাকার যাত্রাবাড়ীর মাতুয়াইলে ময়লা ভাগাড়ের (স্যানিটরি ল্যান্ডফিল) একটি অংশ ঢেকে গেছে সবুজে। স্থানীয় কিছু লোকজন সেখানে জায়গা সমান করে চাষ করেছেন সবজি। পাট শাক, লাল শাক, পুঁইশাক, কলমি শাকসহ নানা রকমের সবজি চাষ হচ্ছে ময়লার স্তূপ ও তার তার আশপাশে।
আহতদের মধ্যে শিশুটির মা-বোন ও এক বিজিবি সদস্য আছেন।
আপাতত তেঁতুলিয়ার বিস্তীর্ণ চা-বাগান, মহানন্দা নদীর সৌন্দর্য ও সীমান্তবর্তী এলাকা ঘুরে সময় কাটাচ্ছেন পর্যটকরা।