হোমপেজ লোড হচ্ছে…
“শুনেছি তাকে ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে, তবে এখনো আমাদের কাছে হস্তান্তর করেনি,” বলেন আদাবর থানার ওসি।
নিজস্ব প্রতিবেদক

চাঁদাবাজির অভিযোগে আদাবর থানা ছাত্রদলের আহ্বায়ক মো. নয়ন হোসেনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।
বুধবার রাতে আদাবর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান ডিবি তেজগাঁও বিভাগের উপকমিশনার মো. জিয়াউদ্দিন আহম্মেদ।
তবে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের বিষয়ে বিস্তারিত তথ্য দেননি ডিবির এই কর্মকর্তা।
আদাবর থানার ওসি জাহিদুর রহমান বলেন, “শুনেছি তাকে ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে, তবে এখনো আমাদের কাছে হস্তান্তর করেনি।”
তার বিরুদ্ধে মামলার বিষয়ে তাৎক্ষণিককভাবে জানাননি তিনি।
তবে পুলিশের কেউ কেউ বলেছেন, আদাবর এলাকায় সিটি করপোরেশনের পয়োনিষ্কাশন ও ড্রেনেজ উন্নয়নকাজে বাধা দেওয়ার পাশাপাশি ভবনমালিকদের কাছে চাঁদা দাবির অভিযোগ রয়েছে নয়নের বিরুদ্ধে।
রাষ্ট্রপতি স্থানীয় সরকার মন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।
আগের কমিটির দুই সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব নতুন কমিটিতে হয়েছেন কেবলই যুগ্ম আহ্বায়ক।
তাকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।