হোমপেজ লোড হচ্ছে…
প্রাথমিক পর্বে পিএসজির কাছে পরাজয়ের পর বার্সেলোনার ব্রাজিলিয়ান তারকা বলছেন, ফাইনালে আবার দেখা হয়ে যেতে পারে এই দুই দলের।
নিজস্ব প্রতিবেদক

চ্যাম্পিয়ন্স লিগের দীর্ঘ ভ্রমণে পথচলা শুরু হলো মাত্র। তবে এখনই শেষের মঞ্চের সম্ভাব্য ছবিটা যেন দেখতে পাচ্ছেন হাফিনিয়া। প্রাথমিক পর্বে পিএসজির কাছে পরাজয়ের পর বার্সেলোনার ব্রাজিলিয়ান তারকা বলছেন, ফাইনালে আবার দেখা হয়ে যেতে পারে এই দুই দলের।
প্যারিসে মঙ্গলবার উত্তেজনাপূর্ণ ম্যাচটিতে বার্সেলোনাকে ৪-২ গোলে হারায় পিএসজি। এই হার দিয়ে টানা ১১ ম্যাচের জয়ের ধারা শেষ হয় কাতালানদের।
ম্যাচের পর টিএনটি স্পোর্টসকে হাফিনিয়া বলেন, জয়ের ধারায় ছেদ পড়ার দিনটি নিয়ে সম্ভাব্য মানসিক প্রস্তুতি তাদের ছিল। চ্যাম্পিয়ন্স লিগের গত দুই আসরের চ্যাম্পিয়নদের বিপক্ষে এই পরাজয়কে বড় বিপর্যয়ও মনে করেন না তিনি।
“সত্যি বলতে, আমরা জানতাম যেকোনো এই মুহূর্তটি আসতে পারে—আমাদের প্রথম পরাজয়। সর্বোপরি, আমরা দুইবারের ইউরোপীয় চ্যাম্পিয়নদের বিপক্ষে তাদের নিজেদের মাঠে খেলছি। আমরা জানি এখানে তারা কতটা শক্তিশালী। যদিও আমরা জানতাম এমনটা হওয়ার শঙ্কা আছে, তার পরও আমরা মাঠে নিজেদের মতো করে খেলার চেষ্টা কখনও থামাইনি... ভারসাম্যপূর্ণ ম্যাচ ছিল।
“আমরা জানতাম এমনটা হতে পারে এবং সত্যি বলতে, দিনশেষে এটা মাত্র তিন পয়েন্টের ব্যাপার—বড় কোনো ব্যাপার নয়। সামনে আরও অনেক ম্যাচ আছে।”
ম্যাচের এক ঘণ্টা পরই হাফিনিয়াকে তুলে নেন কোচ। মাঠ ছাড়ার সময় বেশ অসন্তুষ্টই মনে হচ্ছিল তাকে। সেটি লুকালেন না ২৯ বছর বয়সী তারকা।
“কোচ যখন আমাকে তুলে নিলেন, তখন কিছুটা বিরক্ত হয়েছিলাম। কারণ আমার মনে হয়েছিল আমি আরও কয়েক মিনিট খেলতে পারতাম। সবাই আসলে সবসময় মাঠে থাকতে চায়, বিশেষ করে এত বড় একটি ম্যাচে। তবে সমস্যা নেই, সবকিছু ঠিক আছে।
“যেমনটা বলেছি, এটা আর দশটা ম্যাচের মতোই একটা ম্যাচ। আমি এখনও শারীরিকভাবে আমার সেরা ফর্মে ফেরার জন্য কাজ করে যাচ্ছি। কম মিনিট খেলাটা পরিকল্পনারই অংশ ছিল।”
পিএসজির সঙ্গে এবারের লড়াইয়ে পেরে না উঠলেও এই মৌসুমে আবার দেখা হবে বলেই মনে করেন হাফিনিয়া্ সেই লড়াইটি হতে পারে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপার মঞ্চে।
“সত্যি কথা হলো, এটা হতে পারে (বার্সেলোনা-পিএসজি ফাইনাল)। কেন নয়? সর্বোপরি, তারা দুইবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়ন। আমাদেরও লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া।
“যেহেতু উভয় দলই চ্যাম্পিয়ন্স লিগ শিরোপার জন্য লড়ছে, তাই (ফাইনালে) আমাদের মুখোমুখি হওয়ার একটি প্রবল সম্ভাবনা রয়েছে।”
এই ম্যাচের পর আরেকটি কঠিন ম্যাচ বার্সেলোনার অপেক্ষায়। লা লিগায় আগামী রোববার লড়বে তারা চিরপ্রতিদ্বন্দ্বী রেয়াল মাদ্রিদের বিপক্ষে। হাফিনিয়ার বিশ্বাস, পিএসজির কাছে হারার নেতিবাচক প্রভাব পড়বে না এল ক্লাসিকোতে।
“এটা একটা কঠিন সপ্তাহ। তবে আমার মনে হয়, বড় ম্যাচ দিয়ে ভরা এই সপ্তাহটির জন্য আমরা ভালোভাবে প্রস্তুত। লা লিগায় আমাদের অপরাজিত থাকার ধারা এখনও অটুট আছে এবং আমরা এটাকে এভাবেই ধরে রাখতে আমাদের সাধ্যমতো সবকিছু করব।”
লা লিগা সভাপতির বিরুদ্ধে স্পেনের স্পোর্টস ট্রাইব্যুনালে অভিযোগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল।
লা লিগা সভাপতির বিরুদ্ধে স্পেনের স্পোর্টস ট্রাইব্যুনালে অভিযোগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল।
লা লিগা সভাপতির বিরুদ্ধে স্পেনের স্পোর্টস ট্রাইব্যুনালে অভিযোগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল।
লা লিগা সভাপতির বিরুদ্ধে স্পেনের স্পোর্টস ট্রাইব্যুনালে অভিযোগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল।