হোমপেজ লোড হচ্ছে…
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২১ অক্টোবর প্রকাশিত প্রজ্ঞাপন এবং ২০২৬ সালের শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির তালিকা অনুযায়ী, আগামী ৭ নভেম্বর শনিবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হবে।
কিআ প্রতিবেদক

নভেম্বরের শুরুতে মিলছে টানা তিন দিনের ছুটি। স্কুল-কলেজের শিক্ষার্থীরা এই তিন দিন ছুটি কাটানোর সুযোগ পাবে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ও শ্যামাপূজা উপলক্ষে ছুটি থাকায় এ সুযোগ তৈরি হয়েছে। সাপ্তাহিক ছুটিসহ আগামী ৬ থেকে ৮ নভেম্বর পর্যন্ত বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান।জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২১ অক্টোবর প্রকাশিত প্রজ্ঞাপন এবং ২০২৬ সালের শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির তালিকা অনুযায়ী, আগামী ৭ নভেম্বর শনিবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হবে। পরদিন ৮ নভেম্বর রোববার হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্যামাপূজা। এ দুই দিনের সঙ্গে ৬ নভেম্বর শুক্রবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় টানা তিন দিন ছুটি পাবে স্কুল শিক্ষক ও শিক্ষার্থীরা।সরকারি-বেসরকারি স্কুল-কলেজের পাশাপাশি দেশের প্রায় ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়েও এ ছুটি থাকবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রকাশিত ছুটির তালিকায় শ্যামাপূজা উপলক্ষে ছুটির বিষয়টি উল্লেখ আছে।তবে বিশ্ববিদ্যালয়ের ছুটি নির্ভর করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত ও নিজস্ব ছুটির তালিকার ওপর। একইভাবে মাদ্রাসার ছুটিও তাদের নির্ধারিত তালিকা অনুযায়ী হবে। ফলে স্কুল-কলেজের শিক্ষার্থীরা টানা তিন দিনের ছুটি পেলেও সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে বিষয়টি এক নয়।ইলন মাস্কের উড়ন্ত গাড়ি যা করল, ১৯৬৮ সালেই তা করে দেখিয়েছে হট হুইলস
বস্তুত জীবনানন্দ দাশের কবিতার জাদু, গভীরতা এবং নান্দনিকতাই তাঁকে ‘কবিদের কবি’ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তাঁর কবিতা শুধু পাঠের জন্য নয় বরং অনুভব এবং বিশ্লেণের জন্যও। তিনি এমন এক কবি, যিনি বাংলা কবিতাকে শুধু সমৃদ্ধ করেননি, বরং তাকে নিয়ে গেছেন এক নতুন মাত্রায়।
ঢাকার যাত্রাবাড়ীর মাতুয়াইলে ময়লা ভাগাড়ের (স্যানিটরি ল্যান্ডফিল) একটি অংশ ঢেকে গেছে সবুজে। স্থানীয় কিছু লোকজন সেখানে জায়গা সমান করে চাষ করেছেন সবজি। পাট শাক, লাল শাক, পুঁইশাক, কলমি শাকসহ নানা রকমের সবজি চাষ হচ্ছে ময়লার স্তূপ ও তার তার আশপাশে।
আহতদের মধ্যে শিশুটির মা-বোন ও এক বিজিবি সদস্য আছেন।
আপাতত তেঁতুলিয়ার বিস্তীর্ণ চা-বাগান, মহানন্দা নদীর সৌন্দর্য ও সীমান্তবর্তী এলাকা ঘুরে সময় কাটাচ্ছেন পর্যটকরা।