হোমপেজ লোড হচ্ছে…

রাস্তায় একটি জার্মান শেফার্ড কুকুরের আক্রমণের শিকার হন আর্সেনাল ও লিভারপুলের সাবেক উইঙ্গার জার্মেইন পেনান্ট। তবে শেষ পর্যন্ত নিজের পোষা কুকুরের সহায়তায় রক্ষা পান তিনি।
এই ঘটনার পর পেনান্টের শরীরে ৫০টিরও বেশি সেলাই দিতে হয়েছে। ৪৩ বছর বয়সি সাবেক এই ফুটবলার সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন, সেখানে দেখা যায়, তার ডান পা ব্যান্ডেজে মোড়ানো।
গত সপ্তাহে উত্তর লন্ডনে নিজের কুকুর ‘কিং’-কে নিয়ে হাঁটছিলেন পেনান্ট, তখনই একটি জার্মান শেফার্ড তাকে আক্রমণ করে।
২০১৮ সালে অবসর নেওয়া পেনান্ট ইনস্টাগ্রামে লিখেছেন, “একটি জার্মান শেফার্ড কুকুর আমাকে আক্রমণ করেছিল। আমার কুকুর কিংকে রক্ষা করার চেষ্টা করছিলাম আমি, কিন্তু আক্রমণকারী কুকুরটি আমার পায়ে কামড়ে ধরে।
“আমি মাটিতে পড়ে যাই, আর কুকুরটি আমাকে কামড়ে ধরে ছিল, ছাড়ার কোনো লক্ষণই ছিল না। ঠিক তখনই কিং এগিয়ে আসে... সে ওই কুকুরটির সঙ্গে লড়াই করে আমাকে বাঁচায়। পরিস্থিতিটি ভয়াবহ হতে পারত, কিন্তু কিং আমাকে রক্ষা করেছে।”
এই লড়াইয়ে ‘কিং’-এর পায়ে সামান্য আঘাত লেগেছে বলে জানান পেনান্ট।
“আমার বীর, সে এখনও আমাকে রক্ষা করার চেষ্টা করছে, আমার খেয়াল রাখছে। কিং, তুমি একজন কিংবদন্তি, তোমাকে অনেক ভালোবাসি। কুকুর সত্যিই মানুষের সেরা বন্ধু।”
ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দা সান’-কে পেনান্ট জানান, এই ঘটনায় তার ডান পায়ে চারটি কামড়ের ক্ষত তৈরি হয়। হাসপাতালে চিকিৎসার পর তার পায়ে ৫০টিরও বেশি সেলাই দিতে হয়েছে।
পেনান্ট জানান, এই ঘটনার বিষয়ে তিনি পুলিশের কাছে কোনো অভিযোগ জানাননি।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের প্রথম দিনে ভালো ব্যাটিং করলেও পায়ে টান লাগায় স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় তাওহিদ হৃদয়কে।
প্রথম দিন শেষে নৌবাহিনী ৯টি সোনাসহ ১৮টি পদক নিয়ে শীর্ষে আছে।
পাকিস্তানের পেসারকে তিরস্কার করার পাশাপাশি অর্থদণ্ডও দেওয়া হয়েছে।
আগের কয়েকটি ক্লাসিকোয় ফল যেভাবে রেয়াল মাদ্রিদের বিপক্ষে গেছে, তাতে এবারও দলটিকে নিয়ে ম্যাচের আগে খুব আশা করতে পারেননি এই জার্মান।