হোমপেজ লোড হচ্ছে…
গ্যাস লিকেজের সূত্রপাত কীভাবে হল, তা খতিয়ে দেখা হচ্ছে
নিজস্ব প্রতিবেদক

গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী মার্কেট এলাকায় ‘গ্যাস লিকেজ থেকে হওয়া বিস্ফোরণে’ একই পরিবারের তিনজন সদস্য দগ্ধ হয়েছেন।
বুধবার ভোর ৬ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার এ তথ্য দিয়েছেন।
তিনি বলেন, “দগ্ধদের তিনজনের অবস্থাই আশঙ্কাজনক। গ্যাস লিকেজের সূত্রপাত কীভাবে হল, তা খতিয়ে দেখা হচ্ছে এবং বিস্তারিত জানার চেষ্টা চলছে।”
দগ্ধ তিনজন হলেন লালচান (৬০), তানিশা (১৬) একং নাছিমা (৫০)। লালচান ও নাছিমার মেয়ে হলেন তানিশা।
তাদের সম্পর্কে চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার জানিয়েছেন, চাকরিজীবী লালচানের শরীরের ৯৫ শতাংশ পুড়ে গেছে, তানিশার পুড়েছে ৮৬ শতাংশ আর নাছিমার শরিরের ৮৫ শতাংশ পুড়ে গেছে।
টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফুর রহমান বলেন, মুদাফা এলাকায় ওই বাড়িতে সকালে নাছিমা রান্না করতে যান।
"এ সময়ে গ্যাসের লিকেজ থেকে ঘরে আগুন ধরে যায়। তাতে স্বামী-স্ত্রী ও তাদের মেয়ে দ্বগ্ধ হয়েছেন।"
টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম বলেন, ভোরে গ্যাস সিলিন্ডার থেকে আগুনে খবর তারা পান।
এরপর টঙ্গীর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। মাঝ পথে ফোনে জানানো হয় স্থানীয়ভাবেই আগুন নিভিয়ে ফেলা হয়েছে।
তখন দুটি ইউনিট স্টেশনে ফিরে আসে।
অ্যানেসথেসিয়ার পর নাক দিয়ে ক্যানুলা প্রবেশ করানোর সময় শিশুটির শারীরিক সমস্যা দেখা দেয় বলে ভাষ্য হাসপাতাল কর্তৃপক্ষের।