হোমপেজ লোড হচ্ছে…
টেক্সাসে শূন্য হওয়া সিনেট আসন নিয়ে তালারিকো ও প্যাক্সটনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে। আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
আল–জাজিরা
যুক্তরাষ্ট্রের সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের ভাই নিল বুশ টেক্সাসে ডেমোক্রেটিক পার্টির সিনেট প্রার্থী জেমস তালারিকোকে ভোট দেওয়ার কথা জানিয়েছেন।গত মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিল বুশ বলেন, রিপাবলিকান প্রার্থী ও টেক্সাসের অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটনকে নিয়ে উদ্বেগের কারণে তালারিকোকে ভোট দিয়েছেন তিনি।শুধু নিল বুশ নন, জর্জ ডব্লিউ বুশের মেয়ে বারবারা বুশও তালারিকোর প্রতি সমর্থন জানিয়েছেন। তালারিকোর একটি কমিটিকে তিনি অনুদানও দিয়েছেন।টেক্সাসে শূন্য হওয়া সিনেট আসনটি নিয়ে তালারিকো ও প্যাক্সটনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার আভাস পাওয়া গেছে। আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সিনেটের ১০০ আসনের মধ্যে এবার ৩৫টিতে ভোট হবে। এ নির্বাচনের মধ্য দিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়ার আশা করছেন ডেমোক্র্যাটরা।ট্রাম্পের প্রতি সমর্থন রেকর্ড পরিমাণ কমেছে, নারী ভোটাররা মুখে ফিরিয়ে নিচ্ছেন তাঁর থেকে: রয়টার্স/ইপসোসের জরিপতালারিকোর প্রতি নিল বুশের সমর্থন টেক্সাসের রিপাবলিকানদের মধ্যে বিভক্তির সর্বশেষ স্পষ্ট ইঙ্গিত।নিল বুশ যুক্তরাষ্ট্রের প্রভাবশালী রিপাবলিকান পরিবারের সদস্য। তাঁর ভাই জর্জ ডব্লিউ বুশ এবং বাবা প্রয়াত জর্জ এইচ ডব্লিউ বুশ দুজনই যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট।টেক্সাস দীর্ঘদিন ধরে রিপাবলিকানদের শক্ত ঘাঁটি হিসেবে বিবেচিত হয়ে আসছে। ১৯৮৮ সালের পর থেকে এ অঙ্গরাজ্যে সিনেট নির্বাচনে কোনো ডেমোক্রেটিক প্রার্থী জয়ী হতে পারেননি। জর্জ ডব্লিউ বুশ নিজেও প্রেসিডেন্ট হওয়ার আগে টেক্সাসের গভর্নর ছিলেন।রিপাবলিকান প্রার্থী অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটনকে নিয়ে উদ্বেগের বিষয়ে নিল বুশ আরও বলেন, ‘তাঁর বিচারবোধ ও আচরণ নিয়ে উদ্বেগ শুধু আমার একার নয়। রিপাবলিকানদের নিয়ন্ত্রণে থাকা টেক্সাসের প্রতিনিধি পরিষদ তাঁকে অভিশংসিত করেছিল, যদিও পরে টেক্সাসের সিনেট তাঁকে অভিযোগ থেকে খালাস দেয়।’টেক্সাসে ডেমোক্রেটিক পার্টি থেকে সিনেট প্রার্থী জেমস তালারিকো২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মিথ্যা দাবির পক্ষে প্যাক্সটনের সমর্থন দেওয়ার চেষ্টার বিষয়টিও নিল বুশ উল্লেখ করেন।যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রভাব ফেলতে পারে তিন বিষয়শুধু নিল বুশ নন, জর্জ ডব্লিউ বুশের মেয়ে বারবারা বুশও তালারিকোর প্রতি সমর্থন জানিয়েছেন। তালারিকোর একটি কমিটিকে অনুদানও দিয়েছেন তিনি।টেক্সাস দীর্ঘদিন ধরে রিপাবলিকানদের শক্ত ঘাঁটি হিসেবে বিবেচিত হয়ে আসছে। ১৯৮৮ সালের পর থেকে এ অঙ্গরাজ্যে সিনেট নির্বাচনে কোনো ডেমোক্রেটিক প্রার্থী জয়ী হতে পারেননি। জর্জ ডব্লিউ বুশ নিজেও প্রেসিডেন্ট হওয়ার আগে টেক্সাসের গভর্নর ছিলেন।যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন: ৪৭০টি আসন, ব্যয় ১২ বিলিয়ন ডলার ও অনুপস্থিত প্রেসিডেন্ট
বস্তুত জীবনানন্দ দাশের কবিতার জাদু, গভীরতা এবং নান্দনিকতাই তাঁকে ‘কবিদের কবি’ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তাঁর কবিতা শুধু পাঠের জন্য নয় বরং অনুভব এবং বিশ্লেণের জন্যও। তিনি এমন এক কবি, যিনি বাংলা কবিতাকে শুধু সমৃদ্ধ করেননি, বরং তাকে নিয়ে গেছেন এক নতুন মাত্রায়।
ঢাকার যাত্রাবাড়ীর মাতুয়াইলে ময়লা ভাগাড়ের (স্যানিটরি ল্যান্ডফিল) একটি অংশ ঢেকে গেছে সবুজে। স্থানীয় কিছু লোকজন সেখানে জায়গা সমান করে চাষ করেছেন সবজি। পাট শাক, লাল শাক, পুঁইশাক, কলমি শাকসহ নানা রকমের সবজি চাষ হচ্ছে ময়লার স্তূপ ও তার তার আশপাশে।
আহতদের মধ্যে শিশুটির মা-বোন ও এক বিজিবি সদস্য আছেন।
আপাতত তেঁতুলিয়ার বিস্তীর্ণ চা-বাগান, মহানন্দা নদীর সৌন্দর্য ও সীমান্তবর্তী এলাকা ঘুরে সময় কাটাচ্ছেন পর্যটকরা।