হোমপেজ লোড হচ্ছে…

জাপানের গাড়ি নির্মাতা কোম্পানি টয়োটার কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার সকালে সরকারপ্রধান জাপানের নাগোয়া শহরে টয়োটা মোটোমাচি কারখানা পরিদর্শন করেন বলে জানিয়েছেন তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
তিনি বলেন, “রাষ্ট্রীয় সফরের শেষ দিনে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান টয়োটার মোটোমাচি কারখানা পরিদর্শন করেন। তিনি তাঁর সফরসঙ্গীদের নিয়ে কারখানার গাড়ি সংযোজন (অ্যাসেম্বলি) প্রক্রিয়া ঘুরে দেখেন।
“কীভাবে একটি গাড়ি তৈরি হয়, তার প্রক্রিয়া সম্পর্কে মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়।”
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন টয়োটা মোটর করপোরেশনের দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাসাহিকো মোয়েদা, টয়োটা সুশো করপোরেশনের মোবিলিটি বিভাগের সিইও শিগেরু হারাদা এবং প্রতিষ্ঠানটির প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) শিনইচিরো ওৎসুকাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী জুবাইদা রহমান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, এশিয়া-প্যাসিফিক অঞ্চলে বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং গবেষণা কর্মকর্তা আবদুস সাত্তার পাটোয়ারী।
গত বছরের ২ নভেম্বর তাদের বিচার শুরু হয়।
সপ্তাহের শেষ কার্যদিবসে মিরপুরে এ যানজটের কারণে অনেককেই পায়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে।
বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরাম ও মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
“এর আগেও তো নারীদের জন্য আলাদা বাস চালু হয়েছিল। কিছুদিন পর আর দেখা যায়নি। এবারও শুরুতে অনেক প্রচার হচ্ছে। কিন্তু ছয় মাস পরও বাসগুলো রাস্তায় থাকবে কি না, সেটাই দেখার বিষয়,” বলেন এক নারী যাত্রী।