হোমপেজ লোড হচ্ছে…

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ‘উৎসবমুখর’ হওয়ায় সন্তোষ প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
বৃহস্পতিবার বিকালে ভোট শেষে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ নির্বাচন ভবনে ব্রিফিং এ বলেন, "উৎসব মুখর পরিবেশে ভোট হয়েছে। কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এখন ভোট গণনা চলছে।
“ভোট শেষ হয় বিকাল ৪টায়। কোনো ভোটার অপেক্ষমান নেই। ভোট ৪৮ শতাংশ পড়েছে দুপুর ২টা পর্যন্ত। শেষ পর্যন্ত আরও বাড়বে।"
বিরোধী দলের অভিযোগ থাকলেও ইসির নজরে কিছু আসেনি বলে দাবি করেন তিনি।
১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ সংসদ নির্বাচনে এই আসনে ভোট পড়ে ৭৬ দশমিক ৪৯ শতাংশ। উপনির্বাচনে তুলনামূলক কম ভোট পড়ে।
উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই মির্জা ফয়সল আমিন (ধানের শীষ), জামায়াতে ইসলামীর মো. দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী (বটগাছ), ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ মো. খাদেমুল ইসলাম (হাতপাখা) এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব)।
এই আসনের সংসদ সদস্য ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি রাষ্ট্রপতি হওয়ায় আসনটি শূন্য হয়।
“আমাদের মানসিকতা পরিবর্তন করতে হবে”, বলেন তিনি।
শাহজালাল বিমানবন্দরে গত বুধবার বিকালে দুবাই থেকে আসা একটি ফ্লাইটের যাত্রী ছিলেন ওই দুই জন।
যান্ত্রিক ক্রুটির কারণে যথাসময়ে বাংলাদেশ বিমানের ফ্লাইটটি ছাড়তে পারেনি।
কমলাপুর রেলস্টেশনে কুলির কাজ করে রাসেল নামের ১৩ বছর বয়সী এই শিশু।