হোমপেজ লোড হচ্ছে…
বৃহস্পতিবার সিরাজগঞ্জ বিসিক শিল্পপার্ক পরিদর্শন ও মতবিনিময় শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বরের মধ্যে সিরাজগঞ্জ বিসিক শিল্পপার্কে গ্যাস-বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে বলে বলেছেন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এ বি এম আব্দুস সাত্তার।
তিনি বলেছেন, উত্তরাঞ্চলের বেকারত্ব দূরীকরণ ও অর্থনৈতিক সমৃদ্ধির জন্য গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে সিরাজগঞ্জ বিসিক শিল্পপার্ক। ডিসেম্বরের মধ্যে এই প্রকল্পে গ্যাস, বিদ্যুৎ সংযোগ স্থাপনসহ অন্যান্য কাজ সমাপ্ত করা হবে। যাতে প্লট বরাদ্দ নেওয়া শিল্প উদ্যোক্তারা শিল্প স্থাপন শুরু করতে পারে।
বৃহস্পতিবার সিরাজগঞ্জ বিসিক শিল্পপার্ক পরিদর্শন ও মতবিনিময় শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
মুখ্যসচিব বলেন, “নির্বাচন পূর্ববর্তী সময়ে বর্তমান প্রধানমন্ত্রী বিসিক শিল্পপার্ক মাঠে সভা করতে এসে প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের থমকে থাকা এই প্রকল্পটি দ্রুত সময়ের মধ্যে আনুষাঙ্গিক কাজ শেষ করা হবে।”
এ সময় সময় উপস্থিত ছিলেন বিসিক চেয়ারম্যান বেনজীর আহমেদ টিটো, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, সিরাজগঞ্জ পৌরসভার প্রশাসক শাহাদাত হুসেইন, সিরাজগঞ্জ বিসিকের সহকারী মহাব্যস্থাপক মাহবুবুল ইসলাম, বিসিক শিল্পপার্ক প্লট মালিক সমিতির সভাপতি আব্দুল কাদের শেখ ও প্লট মালিক আব্দুস সাত্তার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাজী আব্দুস সাত্তার।
এরপর প্রধানমন্ত্রীর মুখ্যসচিব সিরাজগঞ্জ কালেক্টরেট চত্বরের প্রবেশপথে শহীদ শামসুদ্দিন গেট-২ এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন।