হোমপেজ লোড হচ্ছে…

দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু এবং ১ হাজার ৯৮২ জনের হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
সরকারের হিসাবে, চলতি বছর এ নিয়ে ডেঙ্গুতে ৪০৯ জনের প্রাণ গেল। এর মধ্যে অক্টোবরে প্রাণ গেছে ১৬৪ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের বুধবারের বুলেটিন অনুযায়ী, মঙ্গলবার সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টায় যে ৯ জনের মৃত্যু হয়েছে, তাদের ছয়জনই ঢাকা বিভাগের। একজন করে মারা গেছেন চট্টগ্রাম, খুলনা ও রাজশাহী বিভাগে।
২৪ ঘণ্টায় এইডিস মশাবাহিত এ রোগ নিয়ে হাসপাতালে ভর্তির সংখ্যাও ঢাকা বিভাগে সবচেয়ে বেশি; ৮১৬ জন।
অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ১৯৪ জন, চট্টগ্রামে ৩১৩ জন, খুলনায় ২১৪ জন, ময়মনসিংহে ৮৪, রাজশাহী ২১৭, রংপুরে ১১৬ এবং সিলেট বিভাগের হাসপাতালগুলোতে ২৮ জন ভর্তি হয়েছেন।
বুলেটিন অনুসারে, চলতি বছর এ পর্যন্ত মোট ১ লাখ ৩০ হাজার ২১৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। যার মধ্যে ১ লাখ ২৩ হাজার ৬০৫ জন রোগী হাসপাতাল ছেড়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।
গত বছর ডেঙ্গুতে মৃত্যু হয় ৪ শতাধিক মানুষের, শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের বেশি।
হাসপাতালে পার্কিংয়ের জায়গার দাবিতে মঙ্গলবার এ ধর্মঘটের ডাক দেয় বেসরকারি অ্যাম্বুলেন্স মালিকরা।
হাসপাতালে পার্কিংয়ের জায়গার দাবিতে মঙ্গলবার এ ধর্মঘটের ডাক দেয় বেসরকারি অ্যাম্বুলেন্স মালিকরা।
গুরুতর অসুস্থ রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তর করতে না পেরে চোখের সামনে ধুঁকতে দেখছেন স্বজনরা।