হোমপেজ লোড হচ্ছে…
আইওয়া রাজ্যের সিউক্স সিটিতে এক সমাবেশে সমর্থকদের উদ্দেশে একথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। তবে যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী, কেউ দুইবারের বেশি প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারেন না।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প আবার তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন। তার দাবি, ২০২০ সালের নির্বাচনে ডেমোক্র্যাটরা কারচুপি করে জয়ী হয়েছিল। এ কারণে তৃতীয় মেয়াদে নির্বাচনে দাঁড়ানোর অধিকার রয়েছে তার।
বৃহস্পতিবার সন্ধ্যায় আইওয়া রাজ্যের সিউক্স সিটিতে এক সমাবেশে সমর্থকদের উদ্দেশে একথা বলেন ট্রাম্প। তবে যুক্তরাষ্ট্রের সংবিধানের ২২তম সংশোধনী অনুযায়ী, কেউ দুইবারের বেশি প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারেন না।
সমাবেশে ট্রাম্প এই সাংবিধানিক বাধার কথা স্বীকার করেন। তিনি বলেন, “আমি জানি না আপনাদের পরবর্তী প্রেসিডেন্ট কে হতে যাচ্ছেন। আমার মনে হয় আইনে বলা আছে—যদিও আমি শতভাগ নিশ্চিত নই, কিন্তু আমার মনে হয় আইনে বলা আছে যে, আমার আর নির্বাচনে দাঁড়ানোর অনুমতি নেই।”
কিন্তু একথার পরই ২০২০ সালের নির্বাচন নিয়ে পুরোনো অভিযোগ তুলে ট্রাম্প বলেন, ডেমোক্র্যাটরা ওই নির্বাচনে তার কাছ থেকে জয় চুরি করে নিয়েছিল।
সহাস্যে তিনি বলেন, “একটি বিষয় ভিন্ন: দ্বিতীয়বার তারা আমাদের সঙ্গে প্রতারণা করেছিল। কারণ, আমরা মূলত তিনবারই জয়ী হয়েছি। তাই আমার মনে হয়, আবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার আমার আছে।”
“তারা কারচুপি করেছিল বলেই আমার মনে হয় আবারও নির্বাচনে দাঁড়ানোর অধিকার আমার আছে,” বলেন ট্রাম্প। তার এ মন্তব্যে সমাবেশে উপস্থিত সমর্থকরা করতালি দেন।
ট্রাম্প এর আগেও একাধিকবার তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। ২০২৫ সালের অক্টোবরে সাংবাদিকদের ট্রাম্প বলেছিলেন, তৃতীয় মেয়াদে নির্বাচনে দাঁড়াতে পারলে তিনি খুশি হতেন।
একই বছরের ফেব্রুয়ারিতে টেক্সাসের এক সমাবেশে সমর্থকদের সামনে তিনি বলেছিলেন, ‘হয়ত আমাদের আরও একটি মেয়াদ পূর্ণ করা উচিত।’ তখনও তিনি তৃতীয় মেয়াদে নির্বাচনে দাঁড়ানোর অধিকার রয়েছে বলে দাবি করেছিলেন।
গত বছর, ট্রাম্পের অফিশিয়াল স্টোর ‘ট্রাম্প ২০২৮’ লেখা ক্যাপ বিক্রি করা শুরু করে। ট্রাম্প এমনকি জুলাই মাসে অনুষ্ঠিত হোয়াইট হাউজ করেসপন্ডেন্টস ডিনারে সেই ক্যাপটি পরে হাজির হয়েছিলেন।
মার্কিন হাউজ অব রিপ্রেজেন্টেটিভস এর স্পিকার মাইক জনসন তৃতীয় মেয়াদ সংক্রান্ত ট্রাম্পের মন্তব্যকে তার “রাজনৈতিক প্রতিপক্ষদের উসকানি দেওয়ার প্রচেষ্টা” বলে উড়িয়ে দিয়েছেন।
গত বছর সাংবাদিকদের তিনি বলেছিলেন, ট্রাম্প তৃতীয় মেয়াদে লড়ার দাবি তুলে "ডেমোক্র্যাটদের পেছনে লাগা বা ট্রল করতেই মজা পান"।
জনসন আরও জানান, ট্রাম্পকে আবার নির্বাচনে লড়ার অনুমতি দেওয়ার জন্য সংবিধানে সংশোধন আনার কোনো সুযোগ তিনি দেখছেন না।
তবে ট্রাম্পের বিরোধীরা আশঙ্কা প্রকাশ করেছেন যে, ট্রাম্প বিষয়টি নিয়ে সত্যিই ভাবতে পারেন। যদিও সাংবিধানিক আইন না থাকায় ট্রাম্পের তৃতীয়বার নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা বাস্তবায়ন করতে হলে বড় ধরনের বাধা অতিক্রম করতে হবে।
বৃহস্পতিবারের সমাবেশে ট্রাম্প অবশ্য সংবিধানের এই বিধিনিষেধের কথা স্বীকার করেছেন। তিনি বলেন, বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে পড়াশোনা করেছেন। কিন্তু সংশ্লিষ্ট বিধান বেশ স্পষ্ট এবং সেখানে ব্যাখ্যার সুযোগ খুব বেশি নেই।
এই সীমাবদ্ধতাগুলোর কথা স্বীকার করার পরও ট্রাম্প তার সমর্থকদের উদ্দেশে ভাষণ দেওয়ার সময় আরও এক মেয়াদে প্রেসিডেন্ট পদে দাঁড়ানোর সম্ভাবনার কথা উল্লেখ করে চলেছেন।
আরও শক্তিশালী ক্ষেপণাস্ত্র সৌদি আরবের জন্য ইরানের হামলা প্রতিরোধে সহায়ক হতে পারে এবং সামরিক সক্ষমতায় রিয়াদের স্বনির্ভরতা বাড়তে পারে।
আরও শক্তিশালী ক্ষেপণাস্ত্র সৌদি আরবের জন্য ইরানের হামলা প্রতিরোধে সহায়ক হতে পারে এবং সামরিক সক্ষমতায় রিয়াদের স্বনির্ভরতা বাড়তে পারে।
বিক্ষোভকারীরা দলে দলে রাজধানী প্যারিসের রাস্তায় নেমেছে। পতাকা হাতে সমবেত বিক্ষোভকারীদের কেউ কেউ স্লোগান দিচ্ছিল ‘রাষ্ট্র, পুলিশ এবং ফ্যাসিস্টদের পতন হোক’।
জলবায়ু সংকট, প্রযুক্তিগত নির্ভরতা এবং শত্রুভাবাপন্ন রাষ্ট্রগুলোর হুমকির প্রভাব নিয়ে উদ্বেগ বাড়ার প্রেক্ষাপটে মানুষকে অন্তত ৭২ ঘণ্টা চলার মতো জরুরি রসদ মজুত রাখতে উদ্বুদ্ধ করতে ব্রিটিশ সরকার শুরু করেছে এই ‘বি রেডি’ প্রচারাভিযান।