হোমপেজ লোড হচ্ছে…

জয়পুরহাটের পাঁচবিবিতে তুলসীগঙ্গা নদী থেকে ৮৫ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
প্রত্নতাত্ত্বিক নিদর্শনসম্বলিত সামগ্রীটি একটি বিষ্ণুমূর্তির র্খণ্ডিত অংশ বলে ধারণা করা হচ্ছে। যার সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ৮৫ লাখ টাকা।
বৃহস্পতিবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন জয়পুরহাট-২০ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারী।
বিজ্ঞপ্তিতে জানান হয়, বুধবার রাত সাড়ে ৮টার দিকে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) অধিনায়কের সরাসরি তত্ত্বাবধানে পাঁচবিবি থানা, বিশেষ টহল দল ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় পাঁচবিবির ফিসকাঘাট বাজারসংলগ্ন তুলসীগঙ্গা নদীর তীরবর্তী এলাকায় তল্লাশি শুরু করে। পরে রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটে নদীর পানিতে নিমজ্জিত অবস্থায় বিষ্ণুমূর্তির বিশাল আকৃতির খণ্ডিত অংশ উদ্ধার করতে সক্ষম হন অভিযান পরিচালনাকারীরা।
পরে মূর্তিটির ওজন পরিমাপ করে ৮৫ কেজি পাওয়া যায়।
মূর্তিটির কষ্টিপাথরের সত্যতা যাচাইয়ে নওগাঁর বদলগাছী উপজেলার পাহাড়পুরে অবস্থিত প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংশ্লিষ্ট দপ্তর থেকে সনদ গ্রহণ করা হয়েছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে বলেও জানিয়েছে বিজিবি।
উদ্ধার হয়েছে ১৯৫টি ইয়াবা ও চার গ্রাম হেরোইন।
আগামী মাসেই জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরুর আশা করছে কর্তৃপক্ষ।
কক্সবাজারের নুনিয়ারছড়া থেকে সেন্ট মার্টিন নৌপথে তিনটি পর্যটকবাহী জাহাজ চলাচলে সম্মতি দিয়েছে সরকার।
নিহতের স্ত্রী বলেন, তার স্বামী বাড়িতে তালা দিয়ে এশার নামাজ পড়তে যান।