হোমপেজ লোড হচ্ছে…
পাঁচ দফা দাবিতে বুধবার সকাল থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন হাসপাতালের প্রায় ২৫০ জন ইন্টার্ন চিকিৎসক।
নিজস্ব প্রতিবেদক

দাবি মেনে নেওয়ার আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসকরা।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে কর্মবিরতি স্থগিতের ঘোষণা দিলেও শুক্রবার সকাল থেকে কাজে ফিরবেন বলে জানিয়েছেন তারা।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি কে এম মাসুদ-উল-ইসলামের সঙ্গে বৈঠকের পর তারা এ সিদ্ধান্ত নেন বলে জানিয়েছেন হাসপাতালের মুখপাত্র শেখ শামীম আহমেদ।
চিকিৎসক শামীম বলেন, “ইন্টার্ন চিকিৎসকরা তাদের দাবিগুলো নিয়ে পরিচালকের সঙ্গে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দীর্ঘ আলোচনা করেছেন। যেসব দাবি তাৎক্ষণিকভাবে পূরণ করা সম্ভব, সেগুলোর বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে।
“ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহ শুরু হয়েছে। আনসার সদস্যের সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। একজন রোগীর সঙ্গে যাতে একের বেশি স্বজন থাকতে না পারেন, সে বিষয়ে বিধিনিষেধ জোরদার করা হচ্ছে।
এছাড়া আগামী ১ নভেম্বর থেকে হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগের কার্যক্রমও শুরু হবে, এসব আশ্বাস দেওয়া হয় তাদের।
শামীম বলেন, তবে ওই বৈঠকে কর্মবিরতি প্রত্যাহারের বিষয়ে কোনো সিদ্ধান্ত জানাননি ইন্টার্ন চিকিৎসকরা।পরে নিজেদের মধ্যে আলোচনা করে সাড়ে ৩টার দিকে কর্মবিরতি স্থগিতের সিদ্ধান্তের কথা হাসপাতাল কর্তৃপক্ষকে জানান তাঁরা।
এর আগে পাঁচ দফা দাবিতে বুধবার সকাল থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন হাসপাতালের প্রায় ২৫০ জন ইন্টার্ন চিকিৎসক। টানা দুই দিন কর্মবিরতিতে হাসপাতালের চিকিৎসাসেবা ব্যাহত হয়। চরম ভোগান্তিতে পড়েন চিকিৎসা নিতে আসা রোগী ও তাঁদের স্বজনরা।
ইন্টার্ন চিকিৎসকদের দাবির মধ্যে ছিল, হাসপাতালের ইনডোর ওয়ার্ডগুলোতে পর্যাপ্ত ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহ নিশ্চিত করা, ইন্টার্ন চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা, একজন রোগীর সঙ্গে সর্বোচ্চ দুজন স্বজনের হাসপাতালে প্রবেশের অনুমতি দেওয়া, রোগী ভর্তির দিন ও পরদিন সব ওয়ার্ডে আনসার সদস্যদের সক্রিয় উপস্থিতি নিশ্চিত করা এবং দ্রুত ক্যাজুয়ালটি বিভাগের কার্যক্রম চালু করা।
নিহতের গলায় ফাঁস লাগানোর দাগ রয়েছে। পুলিশ জানিয়েছে, গৃহবধূর এই মৃত্যু সন্দেহজনক। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।
সিএনজি অটোরিকশায় ক্যাম্পাসে ফিরতে গিয়ে সোমবার সড়ক দুর্ঘটনায় আহত হন মাইক্রোবায়োলজি বিভাগের এ শিক্ষার্থী।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, এটা তো একটা ধর্মীয় অনুষ্ঠান, উৎসব তো বটেই, কিন্তু সেটা সেকেন্ডারি। প্রাইমারি হচ্ছে ধর্মীয় যে ঐতিহ্য, সেটাকে ঠিকঠাক রাখা।
২০ বছর পূর্তির এই মাহেন্দ্রক্ষণে কর্মীদের কণ্ঠে থাকছে খালিদীর দেখানো পথে এগিয়ে চলার প্রত্যয়।