হোমপেজ লোড হচ্ছে…

বাংলাদেশ ও জাপানের সহযোগিতা আরও এগিয়ে নিতে দুই দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও সানায়ে তাকাইচির নেতৃত্বে শীর্ষ পর্যায়ের বৈঠক শুরু হয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার বেলা পৌনে ১২টায় টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয় ‘কানতেই’-তে এ দ্বিপক্ষীয় বৈঠক শুরু হয়।
এর আগে বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান তাকাইচি।
দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন (আশিক চৌধুরী), বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান, প্রধানমন্ত্রীর এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান, পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম, সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থনৈতিক বিভাগের সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী।
জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
চার দিনের রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
দুদকের এ মামলায় তার বিরুদ্ধে ১১ কোটি ৪ লাখ ৪৩ হাজার ৫৭৬ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ করা হয়েছে।
মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিন স্বস্তি নিয়েই শেষ করেছে বাংলাদেশ। টসে জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের শুরুটা অবশ্য ভালো হয়নি। ৯ রানের মাথায় আউট হয়ে যান তানজিদ। সেই ধাক্কা সামলে ৭৪ ওভারে তিন উইকেটে ২১৩ রানে প্রথম দিন শেষ করে শান্তরা। আলোকস্বল্পতার কারণে পুরো ৯০ ওভার খেলা সম্ভব
গত বছরের ২৫ ফেব্রুয়ারি তাদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছিল।
দিবস উপলক্ষে বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়।