হোমপেজ লোড হচ্ছে…
ভারতের সাবেক লেগ স্পিনারকে কোচিং স্টাফে যোগ করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
নিজস্ব প্রতিবেদক

আইপিএল ক্যারিয়ারে যে ফ্র্যাঞ্চাইজির হয়ে সবচেয়ে বেশি খেলেছেন, সেখানে এবার নতুন পরিচয়ে ফিরছেন আমিত মিশ্রা। ভারতের সাবেক এই লেগ স্পিনারকে কোচিং স্টাফে যোগ করেছে দিল্লি ক্যাপিটালস।
দিল্লির কোচিং প্যানেলে সৌরভ গাঙ্গুলি (প্রধান কোচ), ইউভরাজ সিং (সহকারী কোচ) ও চামিন্দা ভাসের (পেস বোলিং কোচ) সঙ্গে যুক্ত হবেন মিশ্রা, অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। ৪৩ বছর বয়সি মিশ্রাকে স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ দেওয়ার কথা বুধবার ঘোষণা করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
গত বছরের সেপ্টেম্বরে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেন মিশ্রা। আইপিএলে চারটি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেন তিনি- দিল্লি (ডেয়ারডেভিলস ও বর্তমানে ক্যাপিটালস), ডেকান চার্জার্স, সানরাইজার্স হায়দরাবাদ ও লখনৌ সুপার জায়ান্টস। সবশেষ আইপিএল ম্যাচ খেলেন তিনি ২০২৪ সালে লখনৌয়ের হয়ে।
২০০৮ সালে নিজের প্রথম আইপিএল ম্যাচেই হ্যাটট্রিকসহ পাঁচ উইকেট নেন মিশ্র। আইপিএলে এখন পর্যন্ত সবচেয়ে বেশি তিনটি হ্যাটট্রিক করা বোলার তিনিই। ২০২২ সাল ছাড়া ২০০৮ থেকে ২০২৪ পর্যন্ত প্রতিটি মৌসুমেই আইপিএলে খেলেন এই স্পিনার।
আইপিএলে খেলা ১৬ মৌসুমের ১০টিতেই দিল্লির ফ্র্যাঞ্চাইজির প্রতিনিধিত্ব করেন মিশ্রা। প্রতিযোগিতাটির সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় দশম স্থানে আছেন তিনি; ১৬২ ম্যাচে তার উইকেট ১৭৪টি।
আগামী মার্চে শুরু হওয়ার কথা আইপিএলের ২০তম আসর।
লা লিগা সভাপতির বিরুদ্ধে স্পেনের স্পোর্টস ট্রাইব্যুনালে অভিযোগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল।