হোমপেজ লোড হচ্ছে…
আরেকজন আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
নিজস্ব প্রতিবেদক

নরসিংদী সদরে একটি ডাইং কারখানার বয়লারের আগুনে দগ্ধ পাঁচজনের মধ্যে একজন মারা গেছেন।
বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত জামালের (৩৮) শরীরের ৬০ শতাংশ দগ্ধ হয়েছিল।
বুধবার বিকালে কারখানার একটি বয়লারে আগুন ঘটে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে দগ্ধ পাঁচজনকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
দগ্ধ অন্যদের মধ্যে টিপুর (৪৫) শরীরের ৯০ শতাংশ, ফয়সালেরর (২৫) শরীরের ২৫ শতাংশ, রুবেলের (৩৫) শরীরের ৮ শতাংশ ও শাজাহানের (৩০) ৪ শতাংশ দগ্ধ হয়েছে।
বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. হারুনুর রশিদ জানান, দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় আশঙ্কাজনক অবস্থায় জামাল ও টিপুকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জামাল মারা গেছেন। বাকিরা জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
বস্তুত জীবনানন্দ দাশের কবিতার জাদু, গভীরতা এবং নান্দনিকতাই তাঁকে ‘কবিদের কবি’ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তাঁর কবিতা শুধু পাঠের জন্য নয় বরং অনুভব এবং বিশ্লেণের জন্যও। তিনি এমন এক কবি, যিনি বাংলা কবিতাকে শুধু সমৃদ্ধ করেননি, বরং তাকে নিয়ে গেছেন এক নতুন মাত্রায়।
ঢাকার যাত্রাবাড়ীর মাতুয়াইলে ময়লা ভাগাড়ের (স্যানিটরি ল্যান্ডফিল) একটি অংশ ঢেকে গেছে সবুজে। স্থানীয় কিছু লোকজন সেখানে জায়গা সমান করে চাষ করেছেন সবজি। পাট শাক, লাল শাক, পুঁইশাক, কলমি শাকসহ নানা রকমের সবজি চাষ হচ্ছে ময়লার স্তূপ ও তার তার আশপাশে।
আহতদের মধ্যে শিশুটির মা-বোন ও এক বিজিবি সদস্য আছেন।
আপাতত তেঁতুলিয়ার বিস্তীর্ণ চা-বাগান, মহানন্দা নদীর সৌন্দর্য ও সীমান্তবর্তী এলাকা ঘুরে সময় কাটাচ্ছেন পর্যটকরা।