হোমপেজ লোড হচ্ছে…

নারায়ণগঞ্জের বন্দরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস ও সিমেন্টবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাবা ও ছেলের প্রাণ গেছে। এতে আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন।
বুধবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কেওঢালা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে বলে কাঁচপুর হাইওয়ে থানার এসআই শফিউল আলম জানিয়েছেন।
নিহতরা হলেন- গাইবান্ধার উত্তর খাগুরা গ্রামের বাসিন্দা ইটভাটায় কাজ করা শ্রমিক শফিকুল ইসলাম (৩৫) ও তার চার বছর বয়সি ছেলে বিপুল।
তবে আহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
এসআই শফিউল বলেন, ভোরে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে উল্টোপথে আসা সিমেন্টবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শফিকুল ও তার ছেলে বিপুল দুর্ঘটনার কবলে পড়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় আরও চার থেকে পাঁচজন আহত হন।
খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা ও বন্দর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
এ ঘটনায় উল্টোপথে আসা সিমেন্টবোঝাই ট্রাকের চালককে আটক করেছে পুলিশ।
ট্রাক ও বাসটি পুলিশের হেফাজতে রয়েছে বলেও জানান এসআই শফিউল আলম।
স্থানীয় কৃষকরা জানান, ‘কালু বাহিনী’ ও ‘কাকন বাহিনী’র মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছিল পুলিশ।
সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বিজয়নগর থানার ওসি।
হামলায় কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।